PM Modi Conspiracy
PM Modi Conspiracy

PM Modi Conspiracy: ফের প্রধানমন্ত্রীকে খুনের ছক? জিলেটিন স্টিক উদ্ধার হতেই চড়ছে রাজনৈতিক পারদ!

Bengal Liberty, ১০ মে ২০২৬: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই উঠে এল এক মারাত্মক খবর—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ছক! বেঙ্গালুরুতে মোদির কনভয় যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল, সেই পথ থেকেই উদ্ধার হয়েছে বিস্ফোরণে ব্যবহৃত জিলেটিন স্টিক (PM Modi Conspiracy)। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমে এক সন্দেহভাজন যুবককে আটক করেছে পুলিশ। কীভাবে ওই জিলেটিন স্টিক সেখানে এল, তা জানার চেষ্টা চলছে। নেপথ্যে বড় কোনও ষড়যন্ত্র ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের তরফে।

PM Modi Conspiracy
PM Modi Conspiracy

পুলিশ সূত্রের খবর (PM Modi Conspiracy)

পুলিশ সূত্রে খবর, রবিবার বেঙ্গালুরুর আর্ট অফ লিভিং সেন্টারে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। এই যাত্রাপথে কাগ্গালিপুরা এলাকার থাথাগুনির কাছ থেকে উদ্ধার হয় জিলেটিন স্টিক। জানা গিয়েছে, মোদি ওই পথে যাওয়ার আগে পুলিশের কাছে একটি সন্দেহজনক ফোনকল আসে। তার ভিত্তিতেই শুরু হয় তল্লাশি অভিযান। রাস্তার ধার থেকেই উদ্ধার হয় জিলেটিন স্টিক। মোদির কনভয়ের রুট থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

 

আরো পড়ুন:- West Bengal CM residence: চিনার পার্ক এখন অতীত! আলিপুরের ‘ সৌজন্য ‘তেই নতুন বসবাসের ঠিকানা মুখ্যমন্ত্রীর

বিস্ফোরণের আশঙ্কা প্রকাশ (PM Modi Conspiracy)

পুলিশের দাবি অনুযায়ী, সন্দেহভাজন ওই ব্যক্তি রবিবার ভোরে স্থানীয় থানায় ফোন করেছিলেন। সেখানে এইচএএল এবং আর্ট অফ লিভিং সেন্টারে বিস্ফোরণের আশঙ্কা প্রকাশ করেন। যার জেরেই ব্যাপক পরিসরে শুরু হয়েছিল তল্লাশি। ঘটনার পরই অভিযুক্তকে কোরামাঙ্গালায় তাঁর বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এইচএএল বিমানবন্দরের কাছে সন্দেহজনক কিছু না পাওয়া গেলেও দ্বিতীয় স্থান থেকে উদ্ধার হয় জিলেটিন স্টিক। এই পথেই যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। ঘটনায় ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, “আমরা গোটা ঘটনার তদন্ত করছি। বিস্ফোরকগুলো কীভাবে ঘটনাস্থলে পৌঁছাল, কারা সেগুলো সরবরাহ করেছিল এবং সেখানে বিস্ফোরক রাখার জন্য কাউকে নির্দেশ দেওয়া হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”

জিলেটিন স্টিক বলতে কি বোঝাই (PM Modi Conspiracy)

জিলেটিন স্টিক হলো এক প্রকার বাণিজ্যিক বিস্ফোরক, যাতে প্রায়শই নাইট্রোগ্লিসারিন বা নাইট্রোগ্লাইকলে দ্রবীভূত নাইট্রোসেলুলোজ থাকে এবং এর সাথে কাঠের মণ্ড ও সল্টপিটার মেশানো হয়।

এগুলো সাধারণত নির্মাণকাজে খনি, পাথর উত্তোলন এবং শিলা খননের জন্য ব্যবহৃত হয়। এগুলো বিস্ফোরিত করার জন্য সাধারণত একটি ডেটোনেটরের প্রয়োজন হয়।

PM Modi Conspiracy
PM Modi Conspiracy

বাংলার ফলাফল নিয়ে চিন্তায় ইসলামিক রাষ্ট্রগুলি (PM Modi Conspiracy)

৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই একের পর এক ঘটনার জেরে সাধারণ মানুষ খুবই চিন্তিত।

বাংলাদেশের জামাত পার্টির নেতা জাহির হুদ্দারের হুঁশিয়ারি— “আপনি হেরে যাননি, আমরা সবাই আপনার পাশে আছি।”
এছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিছু বাংলাদেশিও বিজেপির জয় মেনে নিতে পারছেন না বলে দাবি করা হচ্ছে। এই প্রসঙ্গকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন –

“আসাম, উত্তর প্রদেশ, বিহার, ওড়িশা এবং এখন বাংলা—পাঁচ রাজ্য একই রাজনৈতিক শক্তির অধীনে চলে এসেছে। এই বিষয়টি কট্টরপন্থী সংখ্যালঘু গোষ্ঠীর পছন্দ হয়নি। দিল্লির পাপ্পু, আমেরিকান পাপ্পু, ইতালিয়ান পাপ্পু এবং টুকরে-টুকরে গ্যাং ভারতে অশান্তি পাকানোর চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর প্রাণহানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করে দ্রুত মাস্টারমাইন্ডদের গ্রেফতার করা উচিত।”

PM Modi Conspiracy
PM Modi Conspiracy

আগেও হামলার ছক (PM Modi Conspiracy)

২০০৪ সালে গুজরাটে ইশরাত জাহান সহ ৪ জন কে এনকাউন্টার থেকে শুরু করে সোহরাবুদ্দিন শেখ মামলা, কিংবা ২০১৯ সের লোকসভা নির্বাচনের সময় পাঞ্জাবে সভা করার সময় নিরাপত্তা প্রোটোকল ভেঙে নজিরবিহীনভাবে ঘণ্টার পর ঘণ্টা প্রধানমন্ত্রীর গাড়ি দাঁড়িয়ে থাকার ঘটনাও লোকসভা তেও বহু বার এই বিষয় কে কেন্দ্র করে শাসক – বিরোধীর মধ্যে আলোচনা হয় এর আগেও একাধিকবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু দেখা যাচ্ছে বারংবার তাঁর নিরাপত্তা নিয়ে কোনো না কোনো ঘটনা ঘটেই চলেছে। কী হয় শেষ অবধি, আদৌ কতটা সুরক্ষিত প্রধানমন্ত্রী—সেটাই হচ্ছে মূল প্রশ্ন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury