Poll Security
Poll Security

Poll Security : ভোটের দিনে সিভিক, গ্রিন ও স্টুডেন্ট পুলিশ থাকবেন না, নির্বাচন কমিশনের কড়া নির্দেশ

Bengal Liberty, ৮ এপ্রিল :

সিভিক পুলিশ, গ্রিন পুলিশ বা স্টুডেন্ট পুলিশ, কেউ কোনওভাবেই ভোটের দিন, কিংবা তার আগে-পরে নির্বাচনী ডিউটিতে থাকবেন না (Poll Security)। রাজ্যের মুখ্য নির্বাচনীয় আধিকারিককে চিঠি পাঠিয়ে জানাল জাতীয় নির্বাচন কমিশন। এমনকি নির্বাচনের ৭২ ঘণ্টা আগে থেকে অর্থাৎ ভোটের তিন দিন আগে থেকে ভোট গ্রহণের এক দিন পর পর্যন্ত তাদের কোনও ইউনিফর্ম পরে দায়িত্ব দেওয়া যাবে না। এই মর্মেই জাতীয় নির্বাচন কমিশনের চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও রাজ্যের মুখ্য সচিব কে। অতীতে ভোট চলাকালীন পক্ষপাতিত্ব ও বিশৃঙ্খলার অভিযোগ ওঠার প্রেক্ষিতেই এই কড়া সিদ্ধান্ত বলে দাবি কমিশনের। ফলে এবার বুথের ভেতর-বাইরের নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বে থাকবেন শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। কমিশনের স্পষ্ট হুঁশিয়ারি, এই নির্দেশ অমান্য করা হলে নেওয়া হবে কঠোরতম ব্যবস্থা (Poll Security)।

Poll Security
Poll Security

অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন (Poll Security)

প্রসঙ্গত, এর আগেও ২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একই ধরনের নির্দেশ জারি করেছিল নির্বাচন কমিশন, যা এবারও কার্যকর করা হচ্ছে। এর পাশাপাশি, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পশ্চিমবঙ্গে আরও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফ্যাক্স বার্তায় জানানো হয়েছে, নতুন করে ১৫০ কোম্পানি CAPFs/SAPs/IR ব্যাটালিয়ন পাঠানো হবে।

Poll Security)
Poll Security

ইতিমধ্যেই ২৪০০ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্তের পর এটি আরও একটি বড় পদক্ষেপ। আগামী ১৮ এপ্রিলের মধ্যে এই বাহিনী রাজ্যে পৌঁছাবে বলে জানা গেছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, CRPF, BSF, CISF ও SSB মিলিয়ে ৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং বিভিন্ন রাজ্য থেকে ৫৫ কোম্পানি SAPs/IR ব্যাটালিয়ন মোতায়েন করা হবে, যা গোটা নির্বাচন প্রক্রিয়াকে আরও সুরক্ষিত ও নিয়ন্ত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আরও পড়ুন :

Gyanesh Kumar Election Commission: বৈঠক চলাকালীনই অপসারণ! কোচবিহার দক্ষিণের অবজার্ভারকে সরাল নির্বাচন কমিশন

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury