Prime Minister on a visit to Bengal

পরিবর্তনের আশা নিয়ে ২৬ শে প্রথম বঙ্গ সফরে প্রধানমন্ত্রী (Prime Minister on a visit to Bengal)

Bengal Liberty:২০২৬ শে নতুন বছরে প্রথম বঙ্গ সফরে আসছেন নরেন্দ্র মোদি। ইডির থেকে সবুজ ফাইল ওকেড়ে নেওয়া হোক কিংবা SIR আবহে পশ্চিমবঙ্গের উত্তপ্ত রাজনৈতিক ময়দান সবটাই মালদার মাটি থেকে পারদ মেপে দেখবেন প্রধানমন্ত্রী।

Prime Minister on a visit to Bengal
Prime Minister on a visit to Bengal

 

বঙ্গ সফরের ২৪ ঘন্টা আগে নিজের এক্স  হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন ,
“আমি আগামীকালের বিজেপি র‍্যালিতে মালদা ও পার্শ্ববর্তী এলাকার মানুষদের মধ্যে থাকার অপেক্ষায় আছি। প্রতিদিনই TMC-এর দমননীতি বা প্রশাসনিক বিরূপতার কোনো না কোনো ঘটনা সামনে আসে। পশ্চিমবঙ্গ TMC থেকে বিরক্ত এবং তাদের প্রত্যাখ্যান করার জন্য পুরোপুরি প্রস্তুত। মানুষ উন্নয়নমুখী বিজেপি সরকারের চাইছে।”

Prime Minister on a visit to Bengal
Prime Minister on a visit to Bengal

পাশাপাশি নরেন্দ্র মোদি মালদহ ও রবিবার সিঙ্গুরের মাটিতে সভা করে রাজ্যে শিল্প নিয়ে আসার সম্ভাবনা নেই আসতে চলেছেন। সিঙ্গুরের কৃষিহীন অনুর্বর শিল্পহীন মাটি মোদির পদধূলিতে রাজ্য বাসির ভাগ্য ফেরাতে পারবে কিনা তা সময়ের অপেক্ষায়। মোদির সমাজ মাধ্যমে বিবৃতি কে রি টুইট করে শুভেন্দু অধিকারী লেখেন,”
মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির বড় র‌্যালিতে আগামীকাল মালদায় পশ্চিমবঙ্গে স্বাগত, আপনার উন্নত পশ্চিমবঙ্গের জন্য ভিশন আমাদের সকলকে অনুপ্রাণিত করছে। মানুষ সত্যিই তৃণমূলের দুর্নীতি ও অনিয়ন্ত্রিত প্রশাসন নিয়ে ক্লান্ত। পরিবর্তনের সময় এসেছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury