Bengal Liberty, ১৮ জানুয়ারি, সিঙ্গুর: আজ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিঙ্গুর সভামঞ্চ থেকেই শিল্পায়ন নিয়ে তৃণমূল-কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শিল্পের ঐতিহাসিক মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শিল্পনীতি ও তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তোলেন তিনি।

বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য- (Samik Attack on TMC in Singur)
আরও খবর
এদিন শমীক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গের শিল্পায়নের কথা বলতে গিয়ে তৃণমূল সরকার ভয় আর হুমকির রাজনীতি কায়েম করেছে। প্রয়াত শিল্পপতি রতন টাটার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “রতন টাটা বলেছিলেন মাথার উপর বন্দুক রেখে কেউ কোনও কাজ করাতে পারে না। কিন্তু তৃণমূল শুধু রতন টাটার মাথায় নয়, গোটা পশ্চিমবঙ্গের শিল্প ব্যবস্থার মাথার উপরই বন্দুক রেখেছে।”
শমীকের বক্তব্যে উঠে আসে সিঙ্গুরের জমি ফেরত প্রসঙ্গও। তিনি বলেন, “কৃষক জমি ফেরত পেয়েছেন ঠিকই, কিন্তু ফসল ফেরত পাননি। কাজ ফেরত পাননি। ভবিষ্যৎ ফেরত পাননি।”

শমীকের ‘সরষে ফুল’ মন্তব্য
শমীক বলেন, “মুখ্যমন্ত্রী এক সময়ে সরষের বীজ ছড়িয়ে গিয়েছিলেন এই সিঙ্গুরের মাটিতে। আর এখন সিঙ্গুরের মানুষ সরষে ফুল দেখছেন” তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের কাছে সমুদ্র আছে, নদী আছে, মেধা আছে, পুঁজি আছে কিন্তু অভাব শুধু শিল্পবান্ধব ও সৎ নেতৃত্বের।
সিঙ্গুরের মাটি আজ আবার সাক্ষী এক নতুন রাজনৈতিক বার্তার। ভয় আর ভাঁওতার রাজনীতি নয়, এবার বাংলার মানুষ চাইছে বাস্তব শিল্পায়ন, স্থায়ী কর্মসংস্থান আর কৃষি-শিল্পের সহাবস্থান। শমীক ভট্টাচার্যের কথায় স্পষ্ট ‘সরষে ফুল’ দেখিয়ে আর মানুষকে বিভ্রান্ত করা যাবে না।

বিজেপির দাবি, উন্নয়ন মানে শুধু স্লোগান নয়, উন্নয়ন মানে কাজ, কারখানা আর কর্মসংস্থান। সিঙ্গুর থেকে হুগলি, গোটা বাংলা আজ পরিবর্তনের দিকে তাকিয়ে। আজ প্রশ্ন নয়, সময় এসেছে সিদ্ধান্তের ভোটের বাক্সেই ঠিক হবে বাংলা ভাঁওতা বেছে নেবে, না বিকাশ।


