West Bengal SIR
West Bengal SIR

SIR Supreme Court: ‘সব রাজ্যে স্বাভাবিক, শুধু বাংলাতেই যত অশান্তি!’ ভোটার তালিকা সংশোধন নিয়ে ‘সুপ্রিম’ পর্যবেক্ষণ, আরও কী বলল শীর্ষ আদালত?

Bengal Liberty Desk, ২৪ মার্চ, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে বড়সড় প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। আজ, মঙ্গলবার শীর্ষ আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দিলেন যে, দেশের অন্যান্য রাজ্যে এই প্রক্রিয়া মসৃণভাবে মিটলেও একমাত্র পশ্চিমবঙ্গ থেকেই গুচ্ছ গুচ্ছ অভিযোগ এবং মামলা জমা পড়ছে। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে হয় মামলার শুনানি (SIR Supreme Court)।

SIR Supreme Court
SIR Supreme Court

এদিন শুনানির শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বর্ষীয়ান আইনজীবী শ্যাম দিওয়ান আগের অর্ডারের অংশ পড়েন। কমিশনকে কী কী নির্দেশ দেওয়া হয়েছিল, তা উল্লেখ করেন। তিনি উল্লেখ করেন, আগামী ২৩ এপ্রিল, প্রথম দফার ভোটের ক্ষেত্রে ৬ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার দিন শেষ হয়ে যাচ্ছে। নিয়ম অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ভোটার তালিকা অন্তর্ভুক্তি বন্ধ হয়ে যাবে। আইনজীবী আর্জি জানান, যে বা যাঁরা বিবেচনাধীন তালিকায় আছে, তাদের আগের ভোটার তালিকায় নাম থাকলে, ভোট দেওয়ার অধিকার দেওয়া হোক।

প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “গতকাল সাপ্লিমেন্টারি তালিকা বের হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আমাদের তথ্য পাঠাতে থাকেন।”

বিচারাধীন তালিকায় কত জন প্রার্থী (SIR Supreme Court)?

SIR Supreme Court
SIR Supreme Court

এরপর শ্যাম দিওয়ান বলেন, “প্রথম এবং দ্বিতীয় দফায় পর্যায়ক্রমে ১৬ এবং ২২ এপ্রিল ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাবে। ১৪ জন এমন প্রার্থী আছেন যাঁরা, বিচারাধীন তালিকায় আছেন। তাঁরা ৬ এপ্রিল মনোনয়ন জমা দিতে পারবেন না।” প্রধান বিচারপতি বলেন, এই প্রত্যেকটাই প্রশাসনিক ইস্যু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দেখতে পারেন।

আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “গতকাল সাপ্লিমেন্টারি তালিকা বেরিয়েছে। কিন্তু এখনও মানুষ দেখতে পাচ্ছেন না। প্রত্যেকটা রাজনৈতিক দলকে সফট কপি দেওয়া হোক।”

কমিশনের তরফে আইনজীবী ডি এস নাইডু বলেন, “আমরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করেছি। মামলা নিষ্পত্তি হয়ে গেলে আমরা প্রত্যেকদিন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারি।”

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ (SIR Supreme Court)-

মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেন, “পশ্চিমবঙ্গ ছাড়া দেশের অন্যান্য যে সমস্ত রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) করা হয়েছে, সেখানে কোথাও কোনও বড় সমস্যা হয়নি। সব জায়গায় কাজ অত্যন্ত স্বাভাবিকভাবে মিটেছে।” বিচারপতি আরও যোগ করেন যে, অন্য রাজ্যগুলিতেও জটিলতা ছিল, কিন্তু সেখান থেকে আদালতের দরজায় প্রায় কোনও মামলাই আসেনি। অথচ পশ্চিমবঙ্গ থেকে একের পর এক আইনি বিবাদ ও পদ্ধতিগত ত্রুটির অভিযোগ আসছে, যা অত্যন্ত চিন্তার বিষয়।

এই পর্যবেক্ষণের জবাবে রাজ্যের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ তালিকার মতো বিষয় শুধুমাত্র পশ্চিমবঙ্গেই প্রয়োগ করা হয়েছে। পাশাপাশি, রাজ্যের মুখ্যসচিবকে রাতারাতি বদলির মতো পদক্ষেপ অন্য কোনও রাজ্যে হয়নি বলেও তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।

নির্বাচন কমিশনের পক্ষে সওয়াল করতে গিয়ে জানানো হয়, গুজরাত ও উত্তরপ্রদেশের মতো রাজ্যে ভোটার তালিকার বৃদ্ধি আরও বেশি হয়েছে। তবে রাজ্যের তরফে পাল্টা দাবি করা হয়, জনসংখ্যা বৃদ্ধির কারণেই সেই সংখ্যা বেশি।

আদালতে আর্জি (SIR Supreme Court)-

SIR Supreme Court
SIR Supreme Court

এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রবীণ আইনজীবী মেনকা গুরুস্বামী আদালতে একটি বিশেষ আবেদন জানান। তিনি বলেন, বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে এবং তাদের আপিল বা আপত্তি জানানোর প্রক্রিয়া এখনও চলছে। এই পরিস্থিতিতে ভোটার তালিকা চূড়ান্তভাবে ‘ফ্রিজ’ (স্থগিত) করার সময়সীমা আরও কিছুটা বাড়ানো হোক, যাতে যোগ্য ভোটাররা তাঁদের অধিকার ফিরে পান।

আরও পড়ুন (SIR Supreme Court)-

Mamata Banerjee Eid: ঈদের শুভেচ্ছার থেকেও রাজনৈতিক বার্তা বড়! SIR নিয়ে রেড রোডে মোদি-বিজেপিকে নিশানা করে বোঝালেন মমতা

SIR Voter Verification : SIR মামলায় সুপ্রিম কোর্টের বড় নির্দেশ, ভোটার তালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সুজয় পালের হাতে

জবাবে সুপ্রিম কোর্ট ইতিবাচক ইঙ্গিত দিয়ে জানিয়েছে, প্রয়োজন মনে করলে ভোটার তালিকা ফ্রিজ করার তারিখ বাড়ানোর বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে। বিচারপতি বাগচী কমিশনের উদ্দেশে বলেন, “যে কেন্দ্রগুলিতে আগে ভোট রয়েছে, যদি সম্ভব হয়, সেখানকার বিষয়গুলি আগে নিষ্পত্তি করার চেষ্টা করুন।”

আদালত বর্তমানে পরিস্থিতি খতিয়ে দেখছে এবং জানিয়েছে, “এখনও পর্যন্ত কাজ ঠিকঠাকই চলছে, তবে প্রয়োজনে আমরা হস্তক্ষেপ করব।” এই মামলার পরবর্তী শুনানি আগামী ১ এপ্রিল।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury