Kolkata Municipal Corporation
Kolkata Municipal Corporation

TMC Candidate Selection 2026: টিকিট না পাওয়া বাদের খাতায় পড়লেন কারা?

ক্ষমতায় ফেরার লক্ষ্যে বড় সিদ্ধান্ত তৃণমূলের, বাদ পড়তে পারেন একঝাঁক হেভিওয়েট বিধায়ক ছাব্বিশের লড়াইয়ে বড় বদলের পথে তৃণমূল, পারফরম্যান্সের দায়ে টিকিট হারাতে পারেন একঝাঁক বিধায়ক!

Bengal Liberty Desk, ৮ ফেব্রুয়ারি, কলকাতা:

২০২১-এর বিধানসভা ও ২০২৪ এর লোকসভা নির্বাচনে জয়ের হ্যাটট্রিকের পর চতুর্থবার ক্ষমতা দখলের লক্ষ্যে কোমর বেঁধে নামছে তৃণমূল-কংগ্রেস(TMC Candidate Selection 2026)। দলীয় অন্দরের খবর অনুযায়ী, এবার প্রার্থী তালিকায় এক বড়সড় ‘সার্জারি’ করতে চলেছে তৃণমূল-কংগ্রেস। অন্তত ৩০ শতাংশ বর্তমান বিধায়ককে এবার আর টিকিট দেওয়া হবে না বলে সূত্রের খবর। বিশেষ করে যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, জনমানসে ক্ষোভ রয়েছে বা যাঁদের গত ৫ বছরের রিপোর্ট কার্ড সন্তোষজনক নয়, তাঁদের বদলে এবার তরুণ ও স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে বলে জানা গিয়েছে।

TMC Candidate Selection 2026
TMC Candidate Selection 2026

কিন্তু এখন প্রশ্ন হল টিকিট না পাওয়া বাদের খাতায় পড়লেন কারা?

গতকাল, শনিবার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ছিল অধিবেশনের শেষ দিন। শুধু শেষ দিন নয়, বিধানসভা থেকে বেরিয়ে Bengal Liberty-র মুখোমুখি হয়ে কেউ কেউ দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিধায়ক হিসাবে এটাই হয়তো শেষবার বিধানসভায়।

TMC Candidate Selection 2026
TMC Candidate Selection 2026

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন বারাসতের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। টানা তিনবারের জয়ী বিধায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাঁর বয়স হয়েছে, কর্মক্ষমতাও কমেছে। অভিনয় জগতেই ব্যস্ত থাকতে চান। তাই আর তিনি ভোটে দাঁড়াতে চান না। যদিও মুখ্যমন্ত্রী অনুরোধ করলে তা ভেবে দেখবেন।
কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের কথায়, ‘দল যা চাইবে, তাই হবে, পার্টি যা চাইবে তাই করব’। বিধানসভায় দেখা না গেলে রাস্তায় দেখা যেতে পারেও ‘লাভলি’ মন্তব্য করেন মদন মিত্র। নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের গলাতেও একই সুর। টিকিট পাবেন না ধরেই নিয়েছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। (TMC Candidate Selection 2026)

TMC Candidate Selection 2026
TMC Candidate Selection 2026

তবে দাঁড়ান, এখানেই শেষ নয় আরও করা রয়েছেন তালিকায় জানলে অবাক হবেন। টিকিট না পাওয়ার তালিকায় রয়েছেন রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক, শিক্ষা দুর্নীতিকাণ্ডে নাম জড়ানো পরেশ অধিকারী। টিকিট নাও মিলতে পারে অখিল গিরি থেকে সুমন কাঞ্জিলাল, মানিক ভট্টাচার্য, তাপস সাহা, জীবনকৃষ্ণ সাহা সহ কাঞ্চন মল্লিকেরও।
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল তৃণমূলে বয়স বিতর্কের দ্বন্দ্বে টিকিট নাও পেতে পারেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর-পশ্চিমের তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তাঁর কেন্দ্রে গৌতম দাস নামক একজন তৃণমূল কংগ্রেসের নেতাকে টিকিট দেওয়া হতে পারে খবর।

লোকসভা ভোটের সময়ে তৃণমূলে বয়স বিতর্ক ছিল আলোচনায়। ৭০ বছর বয়স পেরিয়ে গেলে তাঁদের আর টিকিট দেওয়া উচিত কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তা সত্ত্বেও শেষমেশ সৌগত রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। দমদম ও উত্তর কলকাতায় নিজেদের কেন্দ্রে জয়ীও হয়েছিলেন দুই বর্ষীয়ান নেতাই।

TMC Candidate Selection 2026
TMC Candidate Selection 2026

প্রবীণ-নবীন দ্বন্দ্ব!

ছাব্বিশের ভোটের আগে ফের সেই প্রশ্নও আবারও জোরালো হয়ে উঠেছে যে, বর্তমান বিধায়কদের মধ্যে যাঁদের ৭০ পেরিয়েছে, তাঁরা কি ফের টিকিট পাবেন, নাকি পাবেন না! এতো কিছুর মধ্যেও আদতে কালীঘাট ও ক্যামাক স্ট্রিট ঘনিষ্ঠের দলের প্রবীণ-নবীন দ্বন্দ্বও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তৃণমূলের ‘একলা চলো’ নীতি

গত ৩ রা ফেব্রুয়ারি, সোমবার দিল্লির বঙ্গভবনে সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন যে ছাব্বিশের নির্বাচনে একাই লড়বে তৃণমূল(TMC Candidate Selection 2026)। এই লক্ষ্যপূরণে কোনওরকম আপস করতে নারাজ শীর্ষ নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ব্লক ও বুথ স্তরে সাংগঠনিক রদবদল শুরু করেছেন, যা আসলে টিকিট বণ্টনের প্রাথমিক পর্যায় বলেই মনে করা হচ্ছে।

টিকিট না পাওয়ার আশঙ্কায় ইতিমধ্যেই বেশ কিছু বিধায়কের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে। সম্প্রতি হুমায়ুন কবীরের মতো বিধায়কের দল থেকে বহিষ্কৃত হওয়া এবং নতুন দল গড়ার ঘোষণা সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে দলনেত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, সাধারণ মানুষের স্বার্থই আগে, কোনো ব্যক্তিবিশেষের স্বার্থ নয়। নিচে দেওয়া ভিডিয়ো লিঙ্কে ক্লিক করে এই খবরের আরও বিস্তারিত জানুন।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury