TMC slogan change
TMC slogan change

TMC slogan change: ভবানীপুরে শুভেন্দুর দাপট! ‘ভীত’ মমতা কি স্লোগান বদলে হারানো জমি খুঁজতে মরিয়া?

Bengal Liberty, কলকাতা :

২০২৬-এর নির্বাচনী রণদামামা বাজতেই সরগরম ভবানীপুর (TMC slogan change)। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তাঁর প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ভবানীপুরের অলিতে-গলিতে শুভেন্দু অধিকারীর প্রচারে যে জনজোয়ার দেখা গেল, তাতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে — তবে কি নিজের খাসতালুকেই এবার চাপে তৃণমূল সুপ্রিমো?

এদিন ভবানীপুরের ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার সারেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে সেলফি তোলা থেকে শুরু করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ ছিল চোখে পড়ার মতো। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিনের বিধায়ক হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীকে কাছে পান না তাঁরা। সময় এসেছে পরিবর্তনের, পাল্টা জবাব দেওয়ার। উল্লেখ্য – জয় বাংলা, মা মাটি মানুষ এখন অতীত ! শাসকদলের রব উঠেছে নতুন স্লোগান দিয়ে।

TMC slogan change
TMC slogan change

স্লোগান বদল ও তৃণমূলের ‘ড্যামেজ কন্ট্রোল’ TMC slogan change

শুভেন্দু অধিকারীর এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা কি নবান্নের অন্দরে ভয়ের সঞ্চার করেছে? বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দলীয় স্লোগান বদলের সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির। সূত্রের খবর, খোদ মুখ্যমন্ত্রী তাঁর বিশ্বস্ত সেনাপতি সুব্রত বক্সী এবং ফিরহাদ হাকিমের সঙ্গে দীর্ঘক্ষণ টেলিফোনে আলোচনা করেছেন এবং তড়িঘরির সঙ্গে বদলানো হয়েছে স্লোগান – বাংলার উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে।

বিরোধী দলনেতার দাপট সামাল দিতেই পুরনো স্লোগান ঝেড়ে ফেলে নতুন আঙ্গিকে প্রচারে নামছে তৃণমূল। মূলত ‘উন্নয়ন’ এবং ‘নিজের ঘরের মেয়ে’— এই আবেগকেই হাতিয়ার বানিয়ে ফের লিফলেটের মাধ্যমে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ, শুভেন্দু অধিকারী প্রচারে নামতেই পুরোনো নিয়মের গন্ডি ভেঙ্গে নতুন করে রণকৌশল সাজাতে লাগলেন মমতা ব্যানার্জী। এখানেই প্রশ্ন তুলেছেন রাজনীতিবিদরা, তবে কি শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তায় ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী?

TMC slogan change
TMC slogan change

 

জনবিচ্ছিন্ন মুখ্যমন্ত্রী? তুঙ্গে রাজনৈতিক তরজা

এলাকার বহু মানুষের বক্তব্য, ভবানীপুরবাসী তাঁদের বিধায়কের মুখ পর্যন্ত দেখেননি। এলাকার সমস্যা নিয়ে কথা বলার মতো জায়গা নেই। ফলে প্রার্থী তালিকা প্রকাশের পর শুভেন্দুর নাম আসতেই যে মেজাজে বিরোধী দলনেতা ব্যাটিং শুরু করেছেন, তাতে ব্যাকফুটে শাসকদল।

তৃণমূলের পাল্টা পরিকল্পনা:

১. প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে হবে কর্মীসভা।
২. প্রতিটি বাড়িতে গিয়ে সরাসরি কথা বলবেন বিধায়ক সহ তৃণমূলকর্মীরা।
৩. মুখ্যমন্ত্রীর করা উন্নয়নের খতিয়ান সম্বলিত লিফলেট বিলি করা হবে ঘরে ঘরে।

এখন দেখার, ঘরের মাঠে এই ‘চ্যালেঞ্জ’ মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে সামাল দেন। তবে আজ, বৃহস্পতিবারের প্রচারে ভবানীপুর স্পষ্ট বুঝিয়ে দিল, এবার লড়াই হবে সেয়ানে-সেয়ানে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury