Chor Bagan Stampede
Chor Bagan Stampede

মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও সরকারি চাকরির ঘোষণা, তদন্তে বসবেন বিচারপতি

Bengal Liberty : উত্তর কলকাতার চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। এই মর্মান্তিক ঘটনায় যাদের গাফিলতি আছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। CCTV ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত ২৫। হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ঘটনার পর পরিস্থিতির ওপর নজর রাখতে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিয়ে পর্যবেক্ষণ করছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার কয়েকজন সদস্য এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন তিনি। পাশাপাশি, ঘটনাস্থলে উদ্ধার ও অন্যান্য জরুরি কাজের অগ্রগতির বিষয়েও নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ও সরকারি চাকরি

এই মর্মান্তিক ঘটনায় মৃতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং সরকারি চাকরির ঘোষণা করেছে রাজ্য সরকার। ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য কর্মরত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (STF) গঠনের পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে সরকারের প্রধান অগ্রাধিকার আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা, সহযোগিতা প্রদান।

বিপদে পড়া ও সাহায্যপ্রার্থীদের জন্য রাজ্য সরকারের তরফে একটি জরুরি টোল-ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩৪৫ ৫৬৭৮

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।