মেট্রো রেল
মেট্রো রেল

কালীপুজো উপলক্ষ্যে বিশেষ পরিষেবা প্রদান করবে মেট্রো রেল

সকাল ৯টার পরিবর্তে সকাল ৮টায় শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী, মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে দক্ষিণেশ্বরগামী, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে। রাত ১০-০৩ মিনিটের পরিবর্তে ১০-৪০ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে। রাত ১০-১৫ মিনিটের পরিবর্তে ১১টায় শহীদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে। রাত ১০-১৮ মিনিটের পরিবর্তে ১১টায় দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমারগামী শেষ মেট্রো ছাড়বে। গ্রিন লাইনে সেদিন ৬১টি আপ ও ৬২টি ডাউন ট্রেন পরিষেবা প্রদান করা হবে।

সকাল ৯টার পরিবর্তে সকাল ৮টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫ গামী প্রথম মেট্রো ছাড়বে। সকাল ৯-২ মিনিটের পরিবর্তে সকাল ৮-২ মিনিটে সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে। রাত ১১-৩০ মিনিটের পরিবর্তে ১১টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫ গামী শেষ মেট্রো ছাড়বে। রাত ১১-৩০ মিনিটের পরিবর্তে রাত ১১টায় সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো ছাড়বে। সেদিন ইয়েলো লাইনে ৩৯টি আপ ও ৩৯টি ডাউন ট্রেন পরিষেবা দেওয়া হবে। সকাল ৯-১৮ মিনিটে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দরগামী প্রথম মেট্রো ছাড়বে। সকাল ৯-৪০ মিনিটে জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী প্রথম মেট্রো ছাড়বে। রাত ৯টায় নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরগামী রাতে শেষ মেট্রো ছাড়বে। রাত ৯-২০ মিনিটে জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী শেষ মেট্রো ছাড়বে। সেদিন পার্পেল লাইন ও অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।

Bengal Liberty