Bengal Liberty : দুর্গাপূজার মহাষ্টমী ও মহানবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘ত্যাগ ও তপস্যার দেবী মহাগৌরির আশীর্বাদে সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠুক। জীবনে প্রত্যেকে যেন খ্যাতি ও গৌরব অর্জন করেন, এটাই আমাদের আন্তরিক প্রার্থনা।’ ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী লেখেন,’সকলকে জানাই দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা।’
শুধু প্রধানমন্ত্রীই নন, একই সঙ্গে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও। তিনি পোস্টে জানান ‘পবিত্র দুর্গাষ্টমী উৎসবের আন্তরিক শুভেচ্ছা। মা দুর্গার আশীর্বাদে সকল নাগরিকের জীবনে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকুক। এদিন মা দুর্গার নবম রূপ মা সিদ্ধিদাত্রীর পুজো দিয়ে প্রার্থনা জানিয়েছেন রাজনাথ সিং। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী জানান, ‘জয় মা সিদ্ধিদাত্রী। সকল সিদ্ধিদাত্রী ও দিব্যজ্ঞানের অধিষ্ঠাত্রী মা সিদ্ধিদাত্রীর চরনে কোটি কোটি প্রণাম। মা দুর্গার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের প্রকৃত জ্ঞান, বিচারবুদ্ধি, বিনয় ও সৎকর্মের প্রেরণা দেন। আমাদের জীবন যেন সেবা, ভক্তি ও ন্যায়ের পথে চলে।


