Akra fire
Akra fire

Akra fire: আক্রায় ভয়াবহ আগুন, পুড়ল বস্তি! শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল স্তব্ধ

Bengal Liberty, Kolkata:

শনিবার ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল বজবজ শাখার আক্রা ও সন্তোষপুর এলাকা Akra fire। দাউদাউ করে জ্বলছে একের পর এক ঝুপড়ি। আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র যে, রেললাইনের ওভারহেড তার পুড়ে ছাই হয়ে গিয়েছে। এর জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। চরম ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা।

Akra fire
Akra fire

ওভারহেড তার ক্ষতিগ্রস্ত, থমকে গেল শিয়ালদহ-বজবজ লাইন Akra fire

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ আক্রার ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের ঝুপড়িগুলিতে। প্রাথমিক অনুমান অনুযায়ী, শর্ট-সার্কিট থেকেই এই বিধ্বংসী কাণ্ড ঘটেছে। খবর পাওয়া পর্যন্ত অন্তত ৫০ থেকে ৬০টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন কয়েকশ মানুষ। গোটা এলাকা এখন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে, যা কয়েক কিলোমিটার দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে।আগুনের লেলিহান শিখা রেললাইনের উপরের বৈদ্যুতিক তার বা ওভারহেড তার স্পর্শ করলে তা পুড়ে যায়। এর ফলে নিরাপত্তার খাতিরে শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ স্থগিত করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ মুখী এবং বজবজ মুখী একাধিক লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলে এবং যুদ্ধকালীন তৎপরতায় তার মেরামতি শেষ হলে তবেই পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হবে।

Akra fire
Akra fire

দমকলের দেরিতে ক্ষোভ, আগুন নেভাতে মরিয়া স্থানীয়রা

এলাকার বাসিন্দাদের অভিযোগ, দুপুর পৌনে দুটো নাগাদ শর্ট-সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। দ্রুত দমকলকে খবর দেওয়া হলেও দীর্ঘক্ষণ তাদের দেখা মেলেনি বলে দাবি ক্ষুব্ধ জনতার। শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে ও আগুন নেভাতে স্থানীয় মানুষরাই বালতি হাতে ঝাঁপিয়ে পড়েন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, যার ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

Akra fire
Akra fire

গৃহহীন একাধিক পরিবার, ক্ষয়ক্ষতির আশঙ্কা

প্রাথমিক অনুমানে জানানো হয়েছে, শর্ট-সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একাধিক বস্তিবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বস্তিবাসী। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে রেলের তার মেরামতি না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।

উল্লেখ্য ঘিঞ্জি এলাকায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনা এবং দমকলের দেরিতে পৌঁছানো নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। একের পর এক গরীব মানুষের মাথার ছাদ পুড়ে ছাই হয়ে যাওয়ায় ওই এলাকায় এখন হাহাকার পরিস্থিতি।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury