Bengal Liberty
ফের বাংলাদেশে হিন্দু মন্দিরে ভাঙচুরের অভিযোগ উঠল (Bangladesh Temple Attack)। মাদারীপুর জেলার দুটি হিন্দু মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে মাদারীপুর সদর থানার অন্তর্গত মুস্তাফাপুর গ্রামে এই ঘটনা ঘটে। হামলার শিকার হয়েছে রাধা-কৃষ্ণ মন্দির এবং গণেশ পাগল মন্দির।

স্থানীয় হিন্দু বাসিন্দাদের অভিযোগ, একদল দুষ্কৃতী ওই দুই মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ঘটনার পর এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

ফলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
আরও খবর

দুই মন্দিরে হামলা ভাঙচুর
উল্লেখ্য, বাংলাদেশে মন্দির বা প্রতিমা ভাঙচুরের অভিযোগ অতীতেও একাধিকবার সামনে এসেছে। ২০২১ সালে দুর্গাপূজার অষ্টমীর দিন কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ের একটি পূজামণ্ডপকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম-সহ দেশের বিভিন্ন জেলায় মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর এবং সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে। সেই সময় কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একাধিক স্থানে অশান্তি ছড়িয়েছিল।

এছাড়াও বিভিন্ন সময়ে দুর্গাপূজার আগে বা চলাকালীন বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার অভিযোগ উঠেছে। মাদারীপুরের সাম্প্রতিক ঘটনাও সেই ধারাবাহিকতারই আরেকটি উদাহরণ বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। তবে এই ঘটনার পেছনে কারা জড়িত এবং হামলার প্রকৃত কারণ কী, তা তদন্তের পরই স্পষ্ট হবে।


