Chorbagan Incident
থিমশিল্পী সুশান্ত শিবানী পাল

চোরবাগান কাণ্ডে লালবাজারের নজরে থিমশিল্পী! ১৯ মৃত্যুর নেপথ্যে মণ্ডপের নকশা?

গত ১৭ অক্টোবর, সপ্তমীর সন্ধ্যায় আচমকা বৃষ্টি ও ভিড়ের চাপে চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের একাংশ ভেঙে পড়ে। সেই সময় পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১৯ জন। তাঁরা সকলেই পুজো দেখতে এসেছিলেন। ঘটনার পরই বিপর্যয়ের কারণ ও দায় নির্ধারণে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল। মণ্ডপে বিপদের সময় মাইকে বিভ্রান্তিকর ঘোষণা করার অভিযোগে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত তিন প্রত্যক্ষদর্শীকেও তলব করেছে লালবাজার। তাঁদের কাছ থেকে ঘটনার মুহূর্তের বিস্তারিত বিবরণ জানতে চান তদন্তকারীরা। মণ্ডপ ভেঙে পড়ার আগে পরিস্থিতি কেমন ছিল, ভিড় কীভাবে বাড়ছিল এবং বিপর্যয়ের সময় কী ঘটেছিল, সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে চাইছে সিট।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।