Eastern Railway
Eastern Railway

Eastern Railway : ২ নৃত্যশিল্পীকে হেনস্তার অভিযোগে টিটিই সরাল পূর্ব রেল

Bengal Liberty : ভেন্ডার কামরায় ভুল করে ওঠাই যেন কাল হল। টিকিট থাকা সত্ত্বেও দুই তরুণী নৃত্যশিল্পীকে মানসিক হেনস্তা ও অশ্লীল ভাষায় অপমানের অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে (Eastern Railway)। ঘটনায় অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে পূর্ব রেল। তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে বনগাঁ জিআরপি থানায় এফআইআর দায়ের হয়েছে। সোমবার আদালতে অভিযোগকারীদের জবানবন্দিও রেকর্ড হওয়ার কথা (Eastern Railway)।

Eastern Railway
Eastern Railway

ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পূর্ব রেল (Eastern Railway)

ঘটনাটি ঘটেছিল শনিবার। তবে রবিবার সংবাদমাধ্যমে ভিডিও প্রকাশ্যে আসার পর বিষয়টি জানতে পারে পূর্ব রেল। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত তদন্ত শুরু হয়। অভিযুক্ত টিটিই-কে দায়িত্ব থেকে সরিয়ে শিয়ালদহ ডিভিশনাল অফিসে তলব করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপও শুরু হয়েছে। রেলের দাবি, কোনও কর্মীর এমন আচরণ বরদাস্ত করা হবে না। অভিযোগের গুরুত্ব বিবেচনা করেই দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

বিক্ষোভে নামলেন নৃত্যশিল্পীরা (Eastern Railway)

অভিযোগ, গোবরডাঙার ঋত্বিকা সাহা ও অশ্রী সাহা টিকিট কেটে রানাঘাটে একটি নাচের স্কুলে যাচ্ছিলেন। অসাবধানতাবশত তাঁরা ভেন্ডার কামরায় উঠে পড়েন। বনগাঁ স্টেশনে কর্তব্যরত টিটিই তাঁদের আটক করেন। অভিযোগ, ভেন্ডার কামরায় যাত্রার অভিযোগে আড়াই হাজার টাকা জরিমানা দাবি করা হয়। টাকা দিতে না পারায় তাঁদের একটি ঘরে নিয়ে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মানসিক হেনস্তা করা হয়। ঘটনার প্রতিবাদে শতাধিক নৃত্যশিল্পী বনগাঁ জিআরপি থানার সামনে বিক্ষোভ দেখান। অভিযুক্ত টিটিইর বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জিআরপি। অভিযোগকারীদের দাবি, শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, আইনের মাধ্যমে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। টিকিট পরীক্ষকদের অফিস ও জিজ্ঞাসাবাদ কক্ষে সিসিটিভি ক্যামেরা বসানোরও দাবি তুলেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, মহিলা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রেলের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে এই পদক্ষেপ জরুরি। প্রয়োজনে আইনি লড়াই চালিয়ে যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন আন্দোলনকারীরা।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/20/abhishek-banerjee-46/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury