Bengal Liberty: হিমাচল প্রদেশের চম্বা জেলায় মর্মান্তিক বাস দুর্ঘটনা। শনিবার সকালে বৈরাগড়-তিস্সা রোডের একটি বিপজ্জনক বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায় একটি বেসরকারি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১১ জন যাত্রী।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ বাসটি বৈরাগড় থেকে চাম্বার দিকে যাচ্ছিল। পথে চুরহাদ উপত্যকার দুর্গম পাহাড়ি এলাকার বৈরাগড়-তিস্সা রোডের চালুঞ্জ মোড়ের কাছে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপর বাসটি রাস্তা থেকে ছিটকে নিচের একটি রাস্তার উপর উল্টে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ১৮ থেকে ২৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), স্থানীয় পুলিশ, হোমগার্ড এবং দমকলের উদ্ধারকারী দল। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পণ্ডিত জওহরলাল নেহরু গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আরও খবর

চম্বার পুলিশ সুপার বিজয় সাকলানি জানিয়েছেন, ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নেমে এসেছে শোকের ছায়াও।
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/08/sonagachi/


