Hyderabad Crime
Hyderabad Crime

Hyderabad Crime: ছাদ থেকে ফেলে খুন করা গেল না স্বামীকে, ইঞ্জেকশনে টয়লেট ক্লিনার ঢুকিয়ে মারল স্ত্রী!

Bengal Liberty: তেলেঙ্গানায় এক নৃশংস খুনের ঘটনা সামনে এসেছে। স্বামীকে খুন করতে মরিয়া হয়ে উঠেছিল স্ত্রী। প্রেমিকের সঙ্গে মিলে সে ছক কষেছিল হত্যার।

ঘটনার শুরু (Hyderabad Crime)

মৃতের নাম প্রশান্ত (৩৫)। তিনি বিদেশে কাজ করতেন। সম্প্রতি তিনি বাড়ি ফেরেন। অভিযোগ, তাঁর স্ত্রী সন্ধ্যার সঙ্গে অনিল নামে এক ব্যক্তির বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। প্রশান্ত তাঁদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তাই তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে তারা।

প্রথম চেষ্টা ব্যর্থ (Hyderabad Crime)

গত ২৯ জুন সন্ধ্যায় ভেনকট সাই নামে এক ব্যক্তিকে কাজে লাগানো হয়। সে প্রশান্তকে প্রচুর মদ খাওয়ায়। তারপর তাকে বাড়ির ছাদে নিয়ে গিয়ে নিচে ফেলে দেয়। কিন্তু প্রশান্ত প্রাণে বেঁচে যান। তাকে প্রথমে সরকারি ও পরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement
Advertisement

দ্বিতীয় ও সফল চেষ্টা (Hyderabad Crime)

হাসপাতাল থেকে প্রশান্তকে বাড়িতে আনা হয়। নার্সিংহোম থেকে ফিরে বাড়িতেই চলছিল তাঁর চিকিৎসা। অভিযোগ, সেই সময় সন্ধ্যা প্রেমিকের পরামর্শ নেয়। সে ইঞ্জেকশনের মাধ্যমে প্রশান্তের স্যালাইনের বোতলে টয়লেট ক্লিনার এবং অজ্ঞান করার ওষুধ মিশিয়ে দেয়। এরপর প্রশান্তকে বিছানা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতেই তাঁর মৃত্যু হয়।

Advertisement
Advertisement

পুলিশের জালে অভিযুক্তরা (Hyderabad Crime)

প্রশান্তের মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। এরপরই এই ভয়ঙ্কর খুনের কথা প্রকাশ্যে আসে। পুলিশ সন্ধ্যা, তার প্রেমিক অনিল এবং সাহায্যকারী ভেনকট সাইকে গ্রেফতার করেছে। জেরায় তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে। তিনজনকে বর্তমানে জেল হেফাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ ফিস্টের নামে প্রলোভন? বেলুড়ে নিখোঁজ তিন নাবালিকা, উধাও তিন নির্মাণকর্মীও

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury