Israel Iran conflict 2026
Israel Iran conflict 2026

Israel Iran conflict 2026: সৌদি–ইউএই–কাতারে থাকা ভারতীয়দের জন্য বড় সতর্কবার্তা! এখনই জেনে নিন জরুরি হেল্পলাইন নম্বর!

Bengal Liberty, কলকাতা:

বছর ঘুরতেই আবারও জ্বলে উঠল পশ্চিম এশিয়ার সংঘাত(Israel Iran conflict 2026)। Israel–Iran দ্বন্দ্ব নতুন করে বিস্ফোরক মোড় নিয়েছে। শনিবার ভোরে তেহরানে যৌথ হামলার অভিযোগ উঠেছে আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে। তার পরেই ইজরায়েলের রাজধানী তেল আভিভে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইরান। পরিস্থিতি ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। তাঁর বক্তব্য, পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে চুক্তির চেষ্টা ব্যর্থ হওয়াতেই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

Israel Iran conflict 2026
Israel Iran conflict 2026

তেহরানে নিশানা, খামেনেইকে ঘিরে জল্পনা Israel Iran conflict 2026

ইরানের সরকারি সূত্রে দাবি, মিনাবে অবস্থিত রেভলিউশনারি গার্ডের একটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিলেন দেশের সর্বোচ্চ নেতা Ali Khamenei এবং প্রেসিডেন্ট Masoud Pezeshkian । এমন জল্পনাও ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। এদিকে, ইজরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu আগেই সতর্ক করেছিলেন— ইরান পরমাণু প্রকল্প থামাতে না চাইলে কড়া জবাব দেওয়া হবে।

Israel Iran conflict 2026
Israel Iran conflict 2026

পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনাও বাড়াচ্ছে চাপ Israel Iran conflict 2026

একদিকে ইরান–ইজরায়েল, অন্যদিকে পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে সংঘাত। জোড়া অস্থিরতায় কার্যত চাপে আন্তর্জাতিক কূটনীতি। বিশ্ববাজারেও তার প্রভাব পড়তে শুরু করেছে এমুহুর্তে।

মধ্যপ্রাচ্যে ভারতীয়দের জন্য সতর্কবার্তা Israel Iran conflict 2026

বর্তমান পরিস্থিতিতে সৌদি আরব সহ একাধিক দেশে থাকা ভারতীয়দের সতর্ক থাকতে বলেছে ভারত সরকার। একান্ত প্রয়োজন না হলে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট দূতাবাসগুলি।

রিয়াধে ভারতীয় দূতাবাস (Saudi Arabia)
ফোন: 00-966-11-4884697
হোয়াটসঅ্যাপ: 00-966-542126748
টোল-ফ্রি: 800 247 1234
ইমেল: cw.riyadh@mea.gov.in

আবুধাবি দূতাবাস (UAE)
টোল-ফ্রি: 800-46342
হোয়াটসঅ্যাপ: +971543090571
ইমেল: pbsk.dubai@mea.gov.in
ca.abudhabi@mea.gov.in

দোহা দূতাবাস (Qatar)
হেল্পলাইন: 00974-55647502
ইমেল: cons.doha@mea.gov.in

তেহরান দূতাবাস (Iran)
+989128109115
+989128109109
+989128109102
+989932179359

কোথা থেকে শুরু এই সংঘাত? Israel Iran conflict 2026

ইরান–ইজরায়েল সম্পর্কের টানাপোড়েনের সূত্রপাত ইসলামিক বিপ্লবের পর। তৎকালীন নেতৃত্ব ইজরায়েলকে রাষ্ট্রীয় আদর্শগত শত্রু হিসেবে ঘোষণা করে। পরবর্তীতে হামাস ও হিজবুল্লা-সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থনের অভিযোগে ইরানের বিরুদ্ধে একাধিক আন্তর্জাতিক সমালোচনা ওঠে। তার উপর পরমাণু কর্মসূচি ঘিরে ওয়াশিংটন–তেহরান দ্বন্দ্ব দীর্ঘদিনের। এবার সেই উত্তেজনাই পূর্ণমাত্রায় সামরিক সংঘাতে রূপ নিল বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

উল্লেখ্য বর্তমানে দ্বন্দ্বের আগুন ছড়িয়ে পড়ছে গোটা পশ্চিম এশিয়ায়। যুদ্ধের আশঙ্কায় উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। তবে ভারতীয়দের নিরাপত্তা এখন সর্বোচ্চ অগ্রাধিকার এমনই বার্তা দিল কেন্দ্র।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury