Phulbari protest pregnant tribal woman
Phulbari protest pregnant tribal woman

Phulbari protest pregnant tribal woman: অন্তঃসত্ত্বার উপর হামলার অভিযোগ, গর্ভস্থের মৃত্যু ঘিরে উত্তাল উত্তরকন্যা অভিযান!

Bengal Liberty, Kolkata:

এক অন্তঃসত্ত্বা আদিবাসী মহিলার উপর হামলার অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকা। গর্ভস্থ শিশুর মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার উত্তরকন্যা অভিযানে নামলো বিভিন্ন আদিবাসী সংগঠন। পরবর্তীতে উত্তরবঙ্গের প্রশাসনিক কেন্দ্র উত্তরকন্যা অভিযানের ডাক ঘিরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয় পুলিশকে।

Phulbari protest pregnant tribal woman
Phulbari protest pregnant tribal woman

কী ঘটেছে? Phulbari protest pregnant tribal woman

এক আদিবাসী অন্তঃসত্ত্বা মহিলার উপর হামলার অভিযোগ ও নবজাতকের মৃত্যুকে ঘিরে উত্তরবঙ্গে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ন্যায়বিচারের দাবিতে বৃহস্পতিবার প্রশাসনিক ভবন উত্তরকন্যা অভিমুখে অভিযানের ডাক দেয় বিভিন্ন আদিবাসী সংগঠন। এই কর্মসূচিতে সমর্থন জানায় ভারতীয় জনতা পার্টি। তবে এই আন্দোলনের আগে থেকেই পুলিশ তিনবাত্তি মোড়ে একাধিক ব্যারিকেড তৈরি করে এবং বিশাল বাহিনী মোতায়েন রাখে।

পরবর্তীতে বিক্ষোভকারীরা ব্যারিকেড টপকে এগোতে গেলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি ক্রমশ অশান্ত হয়ে উঠলে পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটায় এবং জলকামান ব্যবহার করে। ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Phulbari protest pregnant tribal woman
Phulbari protest pregnant tribal woman

আন্দোলনের পটভূমি Phulbari protest pregnant tribal woman

এই আন্দোলনের সূত্রপাত গত ২৩ ডিসেম্বরের একটি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হয়। জানা গিয়েছে, এক আদিবাসী পরিবারের পৈত্রিক জমি বেআইনিভাবে দখল ও হস্তান্তরের চেষ্টা করা হয়। পরিবারটি প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়, যা পরে হাতাহাতির আকার নেয় এবং সেই সময় সাত মাসের অন্তঃসত্ত্বা এক আদিবাসী মহিলার উপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে।

পরিবারের দাবি, মারধরের জেরে মহিলার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। গত ৮ জানুয়ারি তিনি অকালপ্রসব করেন। আন্দোলনকারীদের অভিযোগ, গর্ভাবস্থায় গুরুতর আঘাতের কারণেই জন্মের মাত্র তিন দিনের মধ্যে নবজাতকের মৃত্যু হয়। আর তারপরই ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার, কঠোর শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক সহায়তা ও নিরাপত্তার দাবিতে আদিবাসী সংগঠনগুলি প্রশাসনিক কেন্দ্র উত্তরকন্যা অভিমুখে অভিযানের ডাক দেয়। এই দাবিকেই ঘিরে পরবর্তীতে বৃহৎ আন্দোলনের রূপ নেয় পরিস্থিতি।

আরও পড়ুন – 3 Arrested in Howrah Shootout Case: হাওড়া শ্যুটআউট-কাণ্ডে গ্রেফতার ৩, মূল অভিযুক্ত হারুন-রোহিতকে খুঁজে পেল পুলিশ?

 

শুভেন্দু অধিকারীর বক্তব্য

এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “শান্তিপূর্ণ আন্দোলনের ওপর এমন হামলা কখনো গ্রহণযোগ্য নয়। সরকারের উদাসীনতা ও আইন-শৃঙ্খলার ব্যর্থতার কারণে সাধারণ মানুষ আহত এবং গ্রেফতার হয়েছেন। আমি @WBPolice-এর কাছে দাবি জানাচ্ছি, অপ্রয়োজনীয় পুলিশি হিংসা প্রয়োগকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক, আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত হোক, এবং গ্রেফতারদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক।”

শুভেন্দু অধিকারীর দাবি ও সরব অবস্থান স্পষ্ট করে যে, শান্তিপূর্ণ আন্দোলন দমন করা যায় না। তিনি প্রশাসনকে সতর্ক করেছেন অপ্রয়োজনীয় পুলিশি হিংসা বন্ধ করার, আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার এবং গ্রেফতারদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য। আদিবাসী সম্প্রদায়ের ন্যায্য দাবির পাশে দাঁড়িয়ে, শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতিবদ্ধ যে, কেউ বিচারহীনতা ও হামলার শিকার হবেন না।

 

গ্রেফতার ১ Phulbari protest pregnant tribal woman

এই মামলায় মহম্মদ কাদের নামে এক সিভিক ভলান্টিয়ারকে ৯ জানুয়ারি গ্রেফতার করেছে পুলিশ। তবে আরও চারজন অভিযুক্ত এখনও পলাতক বলে জানা গিয়েছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের দাবি। তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আন্দোলনকারীরা এখনও সরব।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury