ইসরায়েলের রাজনীতিতে নয়া সমীকরণ! প্রধানমন্ত্রী হওয়ার জন্য আইজেনকোটের সঙ্গে হাত মেলাচ্ছেন নেতানিয়াহু?
ইসরায়েলের রাজনীতিতে নয়া সমীকরণ! প্রধানমন্ত্রী হওয়ার জন্য আইজেনকোটের সঙ্গে হাত মেলাচ্ছেন নেতানিয়াহু?

ইসরায়েলের রাজনীতিতে নয়া সমীকরণ! প্রধানমন্ত্রী হওয়ার জন্য আইজেনকোটের সঙ্গে হাত মেলাচ্ছেন নেতানিয়াহু?

Bengal Liberty : দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর সম্প্রতি ইসরায়েলের নির্বাচনে মুখ থুবড়ে পড়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। ১২০টি আসনের লড়াইয়ে ম্যাজিক ফিগার ৬১টি আসন পেরোতে পারেননি নেতানিয়াহুর দল। চমক দেখিয়ে বিরোধী আইজেনকোট ও আরব পার্টিগুলিকে নিয়ে গঠিত জোট খুব সহজেই ৬১টি আসনের ম্যাজিক ফিগার পার করে যাচ্ছে। ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর থেকেই ভোট চুরির অভিযোগ আনছেন নেতানিয়াহু। এমনকি পুনরায় নির্বাচনের ডাকও দিয়েছেন তিনি। তবে তাঁর এই যুক্তি কোনওভাবেই গ্রহণযোগ্যতা পায়নি। নেতানিয়াহুর পরাজয়ের পরপরই বিরোধী জোটকে নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের কেয়ারটেকার সরকারের প্রতিনিধিরা।

নেতানিয়াহু পরাজিত হতেই প্যালেস্টাইন-সহ লেবানন ও ইরানের বহু জায়গায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর কুশপুতুল পুড়িয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন বহু মানুষ। তবে এই সবকিছুর মধ্যেই ইসরায়েলের রাজনীতিতে শুরু হতে চলেছে এক নয়া সমীকরণ, যা সে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ পুরোপুরি বদলে দিতে পারে। নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিতও স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

ইসরায়েলের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী হওয়ার জন্য বিরোধী আইজেনকোটের সঙ্গে হাত মেলাচ্ছেন নেতানিয়াহু? ইয়াশার পার্টির নেতা আইজেনকোট জানিয়েছিলেন, তাঁর নেতৃত্বে গঠিত সরকারে তিনি বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ‘লিকুদ পার্টি’কে স্বাগত জানাবেন।

তার এক দিন পর, সোমবার নেতানিয়াহু সেই প্রস্তাবে সিলমোহর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। জানিয়েছেন, একটি বৃহত্তর সরকার গঠনের সম্ভাবনা খতিয়ে দেখতে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। শুধু তাই নয়, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার ডাকও দিয়েছেন তিনি। নেতানিয়াহু বলেন, “আমি একটি ঐক্যবদ্ধ সরকার গঠনের সম্ভাবনা খতিয়ে দেখতে সমস্ত পক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।”

তবে এই খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন ইসরায়েলের বহু সাধারণ নাগরিক। তাঁদের মতে, “রাজনৈতিক দলগুলি নির্বাচনে জেতার জন্য জনগণের সামনে একে অপরের প্রতিপক্ষ হওয়ার নাটক করে। কিন্তু নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পরেই নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য একে অপরের সঙ্গে বন্ধুত্ব করে নেয়। এই ব্যবস্থা গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থার ব্যাপক ক্ষতি করছে। ইসরায়েলের সাধারণ মানুষ কখনওই ওই ডেভিলকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না।”

ভারতবর্ষের রাজনীতিতেও এই ছবি মাঝেমধ্যেই উঠে আসে। তখনও ভোটারদের আবেগ ও গণতান্ত্রিক রায়কে ঘিরে বিতর্ক তৈরি হয়। ভবিষ্যতে এই নয়া সমীকরণ ইসরায়েলের রাজনৈতিক পটভূমির ছবিটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।