Bengal Liberty: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পিআইএমএস (PIMS) হাসপাতালের প্রসূতি বিভাগে এয়ার কন্ডিশনারের কম্প্রেসার ফেটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নবজাতক শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতালের নার্সারিতে অগ্নিকাণ্ড (Islamabad Hospital Fire)
স্থানীয় সম্প্রচারমাধ্যম জিও টিভি সূত্রে জানা গেছে, হাসপাতালের তিনতলায় অবস্থিত শিশু পরিচর্যা কেন্দ্রে (নাসারি) এই আগুন লাগে। ঘটনার সময় ওই ওয়ার্ডে মোট ১৬টি সদ্যোজাত শিশু চিকিৎসাধীন ছিল। আগুন লাগার পর হুড়োহুড়ির মধ্যে মাত্র একটি শিশুকে কোনোমতে জীবিত উদ্ধার করা সম্ভব হয়, বাকি শিশুদের বাঁচানো যায়নি।

দমকলের তৎপরতা ও উদ্ধারকাজ (Islamabad Hospital Fire)
খবর পাওয়া মাত্রই দমকল বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। মোট ৬টি ফায়ার ইঞ্জিন এবং ৪টি অ্যাম্বুলেন্স নিয়ে এসে উদ্ধার ও আগুন নেভানোর কাজ চালানো হয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং সেখানে কুলিং অপারেশন চালানো হয়।
আরও খবর

তদন্ত কমিটি গঠন (Islamabad Hospital Fire)
পুরো ঘটনাটি খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত এই কমিটি দুর্ঘটনার আসল কারণ এবং কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখবে।
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/26/annapurna-yojana-2/


