Jangipur Border
Jangipur Border

Jangipur Border: সীমান্তে বড় সাফল্য: গরু পাচারের আগেই জঙ্গিপুরে ধৃত ২ বাংলাদেশি

Bengal Liberty: ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারের একটি বড়সড় ছক বানচাল করল জঙ্গিপুর পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সীমান্ত লাগোয়া এলাকায় অভিযান চালিয়ে দুই বাংলাদেশি পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে জঙ্গিপুর থানার পুলিশ। ধৃতরা আন্তর্জাতিক পাচার চক্রের সক্রিয় সদস্য বলে ধারণা করছেন তদন্তকারীরা।

Advertisement
Advertisement

যেভাবে ধরা পড়ল পাচারকারীরা (Jangipur Border)

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম রুবেল শেখ (২৭) এবং তমাস শেখ (২৭)। তারা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। সীমান্তবর্তী খেজুরতলা ও লালখানদিয়া এলাকা দিয়ে দীর্ঘদিন ধরেই একটি গরু পাচার চক্র সক্রিয় ছিল বলে পুলিশের কাছে খবর ছিল। পাচারকারীদের গতিবিধির ওপর কড়া নজরদারি চালানোর পর, মঙ্গলবার গভীর রাতে ওই এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে এই দুই পাচারকারীকে পাকড়াও করা হয়।

Advertisement
Advertisement

তদন্তে পুলিশ (Jangipur Border)

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, কাঁটাতারের সীমান্ত পেরিয়ে ওপারে গরু পাচার করাই ছিল ধৃতদের মূল উদ্দেশ্য। তারা কীভাবে ভারতে প্রবেশ করল এবং এই আন্তর্জাতিক চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি, স্থানীয় কোনো চক্র তাদের মদত দিচ্ছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজই আদালতে তোলা হচ্ছে। সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও পাচার রুখতে আগামী দিনে নজরদারি আরও জোরদার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি বৃত্তিমূলক শিক্ষক-শিক্ষিকাদের

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury