Kabul Hospital Attack
Kabul Hospital Attack

Kabul Hospital Attack: কাবুলে ধ্বংসস্তূপ হাসপাতাল, পাকিস্তানের বিরুদ্ধে ৪০০ মৃত্যুর অভিযোগে তীব্র উত্তেজনা!

Bengal Liberty Desk, ১৭ মার্চ: পাকিস্তানের নজর কি এবার কাবুলের অসামরিক স্থাপনাতেও! কাবুলের এক বৃহৎ হাসপাতালে হামলার অভিযোগকে কেন্দ্র করে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। আকাশপথে হামলার অভিযোগ করেছে কাবুল, শতাধিক প্রাণহানির দাবি। কাবুলের অভিযোগ অনুযায়ী, প্রাণঘাতী হামলায় মৃত্যু হয়েছে প্রায় ৪০০ জনের। যদিও দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে পাকিস্তান (Kabul Hospital Attack)।

কাবুলে হাসপাতাল লক্ষ্য করে হামলার অভিযোগ (Kabul Hospital Attack)

Kabul Hospital Attack
Kabul Hospital Attack

গতকাল, সোমবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি ২০০০ শয্যার হাসপাতালে আকাশপথে হামলা চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। তালিবান সরকারের দাবি, এই হামলায় কমপক্ষে ৪০০ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ২৫০ জন গুরুতর জখম হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই ওই হাসপাতালের রোগী বলে জানা গিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ধ্বংসস্তূপে পরিণত হাসপাতালের ভেতর থেকে টর্চের আলোয় আহতদের উদ্ধারে ব্যস্ত নিরাপত্তারক্ষীরা। চারদিকে আগুন জ্বলছে, দমকলকর্মীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনতে। জানা গিয়েছে, হাসপাতালটিতে মূলত মাদকাসক্তদের চিকিৎসা চলত।

আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, হাসপাতালের বড় একটি অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই ঘটনাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ আখ্যা দিয়ে পাকিস্তানের তীব্র নিন্দা করেছেন।

পাকিস্তানের পাল্টা দাবি, ‘ভিত্তিহীন অভিযোগ’ (Kabul Hospital Attack)

Kabul Hospital Attack
Kabul Hospital Attack

অন্যদিকে, সমস্ত অভিযোগ সরাসরি অস্বীকার করেছে পাকিস্তান। সে দেশের দাবি, কেবলমাত্র নির্দিষ্ট সামরিক স্থাপনা ও সন্ত্রাসবাদে মদতদাতা এলাকাগুলিকেই লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশারফ জাইদি এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, অত্যন্ত সতর্কতার সঙ্গে লক্ষ্য নির্বাচন করা হয় যাতে কোনও অসামরিক ক্ষয়ক্ষতি না হয়। পাশাপাশি, পাকিস্তানের অভিযোগ, সন্ত্রাসে মদতের অভিযোগ থেকে নজর ঘোরাতেই আফগানিস্তান এ ধরনের দাবি করছে।

আরও পড়ুন (Kabul Hospital Attack)-

Iran drone attack: দুবাই বিমানবন্দরের কাছে হামলা, ইরানকে নিশানা করে কড়া বিবৃতি আমির শাহির!

Pakistan Airstrike in Afghanistan : ফের হামলা কাবুলে! পাকিস্তানের বায়ুসেনার অভিযানে কেঁপে উঠল আফগানিস্তান, একাধিক শহরে বোমাবর্ষণের অভিযোগ

গত দুই সপ্তাহ ধরে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ অব্যাহত। সোমবারও সীমান্তে গুলির লড়াইয়ে আফগান তালিবান বাহিনীর চার সদস্য নিহত হন। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই কাবুলে এই হামলার অভিযোগ সামনে আসায় উত্তেজনা আরও বেড়েছে।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury