Bengal Liberty
কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের দেহ শনাক্তকরণ ও পরিজনদের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া শুরু হয়েছে (Kolkata Hotel Fire)। পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতা মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে পৌঁছন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) ওমর ফারুক আকন্দ।

মর্গে বাংলাদেশি আধিকারিক Kolkata Hotel Fire
মর্গে গিয়ে নিহতদের বিষয়ে খোঁজখবর নেন ওমর ফারুক। মৃতদের মধ্যে বাংলাদেশের দেবাশিস দত্ত এবং ঢাকার সাভারের বাসিন্দা আহমেদ বাবুও রয়েছেন বলে জানা গিয়েছে।

বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দ্বিতীয় সচিব জানান, দেবাশিস দত্তের কয়েক জন পরিজন ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন। তাঁরা বর্তমানে নিউ মার্কেট থানায় রয়েছেন। থানার প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করার পর তাঁরা পুলিশ মর্গে এসে দেহ শনাক্ত করবেন।
আরও খবর

মর্গে আসবেন পরিবারের সদস্যরা
অন্য দিকে, ঢাকার সাভার শহরের বাসিন্দা আহমেদ বাবুর পরিবারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তাঁর পরিজনদের ঘটনাটি জানানো হয়েছে বলে জানান বাংলাদেশি আধিকারিক।
মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে উপস্থিত থেকে নিহতদের পরিজনদের সঙ্গে যোগাযোগ এবং দেহ শনাক্তকরণ সংক্রান্ত পরিস্থিতির উপর নজর রাখছেন ওমর ফারুক আকন্দ। কলকাতার নিউমার্কেটের ওই অগ্নিকাণ্ডে একাধিক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হওয়ায় তাঁদের পরিবারগুলির সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ করছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন।
আরও পড়ুনঃ EWS সংরক্ষণ নিয়ে আইনি জটিলতা! মেধাতালিকা প্রকাশে স্থগিতাদেশ হাই কোর্টের


