Bengal Liberty: রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের ওপর নির্যাতন, রাজনৈতিক সন্ত্রাস, মিথ্যা মামলা এবং পুলিশের ভূমিকা নিয়ে সরব হলো তৃণমূল কংগ্রেস। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে মঙ্গলবার একটি প্রতিনিধিদল সরাসরি রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়। কমিশনের চেয়ারম্যান তথা অবসরপ্রাপ্ত বিচারপতি আই পি মুখার্জির সঙ্গে দেখা করে একটি বিস্তারিত স্মারকলিপি জমা দেন তাঁরা এবং ঘটনার পূর্ণাঙ্গ প্রতিকার দাবি করেন।
কী কী অভিযোগ তোলা হয়েছে? (Human Rights Commission)
দলের পক্ষ থেকে কমিশন চেয়ারম্যানের কাছে রাজ্যজুড়ে চলা একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—
তৃণমূল কর্মীদের ওপর শারীরিক নির্যাতন ও হামলার ঘটনা।বিভিন্ন জায়গায় কর্মীদের ঘরছাড়া করার পরিস্থিতি তৈরি করা এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো এবং লক আপ ডেথ এবং পুলিশের উপস্থিতিতে বা মদতে সামাজিক হেনস্থা ও নিগ্রহের অভিযোগ।
আরও খবর

কমিশনের অন্তর্বর্তী নির্দেশ ও পদক্ষেপ (Human Rights Commission)
দলের দীর্ঘ বক্তব্য শোনার পর মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি আই পি মুখার্জি এই বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ করেছেন। কমিশন সূত্রে খবর, মানবাধিকার লঙ্ঘনের এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, তা সুনিশ্চিত করতে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (DG) এবং কলকাতার নগরপালকে (CP) কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশিকার কপি ইতিমধ্যেই ডিজিপি, কলকাতার সিপি এবং রাজ্য বিজেপির সভাপতির কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে।
পাশাপাশি, আগামী ৯ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে এই মামলার পরবর্তী বৈঠকের দিন ধার্য করা হয়েছে।

আগামী দিনে আরও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি (Human Rights Commission)
তৃণমূল প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের যে সমস্ত থানা এলাকা থেকে হামলা, হুমকি কিংবা মিথ্যা মামলার ভয় দেখানোর সুনির্দিষ্ট অভিযোগ আসবে, এখন থেকে সংশ্লিষ্ট ভুক্তভোগী ব্যক্তি ও অভিযুক্ত পুলিশ আধিকারিকদের নামসহ সমস্ত তথ্য সরাসরি মানবাধিকার কমিশনে জমা দেওয়া হবে। রাজনৈতিক সংঘাতে জর্জরিত বর্তমান পরিস্থিতিতে এই আইনি ও প্রশাসনিক লড়াইকে আরও জোরালো করতেই এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/19/tarapith-hotel-fire-2/


