Microsoft
Microsoft

Microsoft : ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, বিশ্বজুড়ে চাকরির বাজারে মন্দা!

Bengal Liberty

বিশ্বজুড়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর(Microsoft)  দাম বর্তমানে আকাশছোঁয়া। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধের দামামা বেজে উঠেছে। চলমান মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে শুরু করে ১,৫০০ দিনেরও বেশি সময় অতিক্রম করা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে। এর ফলে বিশ্বজুড়ে চাকরির বাজারেও তৈরি হয়েছে এক জটিল মন্দা।বিশ্বব্যাপী এই সংকটের মাঝেই এবার ৪,৮০০ কর্মীকে বিদায় জানানোর ঘোষণা দিল প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। তাদের বিভিন্ন দফতর থেকে ব্যাপক হারে কর্মী কমানো হচ্ছে। বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম মাইক্রোসফট নতুন অর্থবছরের শুরুতে ব্যবসায়িক পুনর্গঠনের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে, যা তাদের মোট কর্মীবাহিনীর প্রায় ২.১ শতাংশ।

Advertisement
Advertisement

কর্মী ছাঁটাইয়ের মূল কারণ(Microsoft)

ব্যবসায়িক পুনর্গঠন: ব্যাপক কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে মূলত নতুন করে দল সাজানোর তৎপরতা শুরু করেছে মাইক্রোসফট।
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা: মাইক্রোসফটের চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ার কারণে ব্যবসার ধরনও বদলে যাচ্ছে। এই নতুন পরিস্থিতির সঙ্গে তাল মেলাতেই প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement
Advertisement

এক্সবক্সে প্রভাব(Microsoft)

বিশ্বজুড়ে গেমিং কনসোল ‘সনি প্লেস্টেশন ৫’-এর দাপটের কারণে এক্সবক্সের বাজার কিছুটা সংকুচিত হয়েছে। এই ধারাবাহিকতায় শুধুমাত্র এক্সবক্স বিভাগ থেকেই ১,৬০০ কর্মী ছাঁটাই করা হচ্ছে এবং ২০২৭ সালের মধ্যে আরও ১,৬০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে।

আরো পড়ুন:-

https://bengalliberty.com/2026/07/08/argentina-vs-egypt-2/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury