Bengal Liberty
গতকাল দুদিনের গুরুত্বপূর্ণ বিদেশ(Narendra Modi)সফরে উজবেকিস্তানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩০ ও ৩১ অগাস্ট উজবেকিস্তানের ৩৫তম স্বাধীনতা উদ্যাপনের বিশেষ দিনে রাজধানী তাশখন্দে রাষ্ট্রপতি শাভকাত মির্জিয়োয়েভের বাসভবনে দীর্ঘ আলোচনার পর দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম চুক্তিতে দুই রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে ঐতিহাসিক চুক্তি সাক্ষর হয়েছে। বৈঠকের শেষে মোদিকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করলেন শাভকাত মির্জিয়োয়েভ।

কেন ইউরেনিয়াম চুক্তি গুরুত্বপূর্ণ(Narendra Modi)
জ্বালানির ঘাটতি(Narendra Modi)
ভারতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো চালানোর জন্য প্রতি বছর প্রায় ১,৮০০ টন ইউরেনিয়ামের প্রয়োজন হয়, কিন্তু স্থানীয় খনিগুলো থেকে মাত্র ৬০০ থেকে ৯০০ টন উৎপাদিত হয়।
স্থানীয় মানের সীমাবদ্ধতা(Narendra Modi)
ভারতের ইউরেনিয়ামের মজুদ সীমিত এবং এর মান নিম্ন। অন্যান্য দেশ থেকে ইউরেনিয়াম কিনে রিঅ্যাক্টরগুলো নির্বিঘ্নে চালানো হয়।
আরও খবর
জ্বালানি নিরাপত্তা(Narendra Modi)
অস্ট্রেলিয়া, কানাডা, কাজাখস্তান এবং উজবেকিস্তানের মতো দেশগুলো থেকে দীর্ঘমেয়াদি জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে আমদানিকৃত কয়লা বা তেলের ওপর অতিরিক্ত নির্ভরতা ছাড়াই বিদ্যুতের একটি স্থিতিশীল প্রবাহ নিশ্চিত করা সম্ভব।
পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তর(Narendra Modi)
পারমাণবিক শক্তির মাধ্যমে কার্বন ডাই-অক্সাইড নির্গমন ছাড়াই পরিবেশবান্ধব উপায়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যা ভারতকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে এবং জীবাশ্ম জ্বালানির বিকল্প খুঁজে পেতে সাহায্য করে।
মোদিকে বিশেষ সম্মান(Narendra Modi)
রাষ্ট্রপতি শাভকাত মির্জিয়োয়েভের কাছ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, “ওলি দারাজালি দোস্তলিক” বা সর্বোচ্চ বন্ধুত্বের পদক লাভ করেন।ওলি দারাজালি দোস্তলিক অর্ডার হলো উজবেকিস্তানের সর্বোচ্চ জাতীয় পুরস্কার এবং রাষ্ট্রীয় সম্মাননা, যা বিদেশি নেতাদের প্রদান করা হয়।এটি ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদির গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দেয়।



