Pakistan Suicide Blast
Pakistan Suicide Blast

Pakistan Suicide Blast: পাকিস্তানে শান্তি মিছিলের মাঝেই আত্মঘাতী বিস্ফোরণ, নিহত অন্তত ৭

Bengal Liberty: উত্তপ্ত পাকিস্তান ফের এক বড়সড় রক্তক্ষয়ী হামলার সাক্ষী থাকল। রবিবার দুপুরে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল থানা চত্বরে একটি জোরালো আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। এলাকায় শান্তি ফেরানোর দাবিতে সাধারণ মানুষ ও যুবকরা যখন একটি মিছিল বা বিক্ষোভ করছিলেন, ঠিক সেই সময়ই এই হামলা চালানো হয়।

Advertisement
Advertisement

কীভাবে ঘটল এই ঘটনা? (Pakistan Suicide Blast)

পুলিশের তথ্য অনুযায়ী, কাবাল থানার গেটের কাছে সন্দেহভাজন এক আত্মঘাতী হামলাকারীকে পুলিশ সদস্যরা থামিয়ে তল্লাশি করার চেষ্টা করতেই সে শরীরে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থল থেকেই একজনের কাটা মাথা উদ্ধার করা হয়েছে।

এই মর্মান্তিক বিস্ফোরণে চারজন পুলিশকর্মীসহ মোট সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৮ থেকে ২০ জনেরও বেশি মানুষ। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
Advertisement

কেন এই বিক্ষোভ? (Pakistan Suicide Blast)

গত কয়েক মাস ধরে আফগান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া এলাকায় সন্ত্রাসবাদীদের উপদ্রব ও নিরাপত্তাহীনতা চরম আকার ধারণ করেছিল। আর এই পরিস্থিতিকেই প্রতিহত করতে এবং এলাকায় শান্তি ফেরানোর দাবিতে স্থানীয়রা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছিলেন। ঠিক সেই সময় এই হামলা দেশের নিরাপত্তাকে ফের বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করাল। এখনও পর্যন্ত কোনো জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

আরও পড়ুনঃ

https://bengalliberty.com/2026/08/02/sheikh-hasina-7/

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury