Russia Oil Crisis
Russia Oil Crisis

Russia Oil Crisis: যুদ্ধের জেরে জ্বালানি সংকটে রাশিয়া!

Bengal Liberty

ইউক্রেনের ধারাবাহিক(Russia Oil Crisis) ড্রোন হামলায় একাধিক তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় জ্বালানি সরবরাহে চাপের মুখে পড়েছে রাশিয়া। পরিস্থিতি মোকাবিলায় তেল স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিতে নিয়ন্ত্রণের মতো পদক্ষেপের কথা জানিয়েছে মস্কো।

Advertisement
Advertisement

পুতিনের বক্তব্য(Russia Oil Crisis)

সোমবার এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জ্বালানি সরবরাহে সৃষ্ট সমস্যার কথা তুলে ধরে বলেন, দেশজুড়ে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে একটি বিশেষ টাস্ক ফোর্স কাজ করছে।

Advertisement
Advertisement
Russia Oil Crisis
Russia Oil Crisis

পুতিনের দাবি, ইউক্রেনের ড্রোন হামলায় একাধিক তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে। তিনি আরও জানান, এই পরিস্থিতির প্রভাব সাধারণ গাড়িচালক, পরিবহন খাত এবং ব্যবসায়ীদের ওপর পড়ছে। তাই দ্রুত উৎপাদন বাড়ানো এবং গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোর নিরাপত্তা আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে।

হামলায় বাড়ছে চাপ(Russia Oil Crisis)

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একাধিক তেল শোধনাগার ও জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও, এসব হামলার ফলে অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।এর জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি কীভাবে সামাল দেয় মস্কো, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury