Telegram CEO Arrest
Telegram CEO Arrest

Telegram CEO Arrest: বিপদে টেলিগ্রাম-প্রধান, সন্ত্রাসবাদে মদতের অভিযোগে ‘মোস্ট ওয়ান্টেড’ পাভেল দুরুভ

Bengal Liberty: জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) পাভেল দুরভের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ আনল রাশিয়া। ইউক্রেনের গোয়েন্দাদের সাহায্য করা ও ‘সন্ত্রাসবাদে মদত দেওয়ার’ অভিযোগে তাঁর নামে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাঁকে ‘মোস্ট ওয়ান্টেড’ ঘোষণা করা হয়েছে।

Advertisement
Advertisement

কী অভিযোগ রাশিয়ার? (Telegram CEO Arrest)

রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা (FSB) জানিয়েছে, ইউক্রেনীয় বিশেষ বাহিনী টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে একাধিক গোপন কার্যক্রম চালালেও তা বন্ধ করতে কোনো পদক্ষেপ নেননি দুরভ। ফলে তাঁর বিরুদ্ধে এই কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Advertisement
Advertisement

সরকারের সঙ্গে পুরানো সংঘাত (Telegram CEO Arrest)

২০১৪ সালে রুশ সরকারের সেন্সরশিপের নির্দেশ মানতে অস্বীকার করে রাশিয়া ছেড়েছিলেন দুরভ। বর্তমানে তিনি ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) নাগরিক। এর আগেও টেলিগ্রামের গোপন চ্যাটের এনক্রিপ্টেড তথ্য সরকারের হাতে তুলে না দেওয়ায় ক্রেমলিনের সঙ্গে তাঁর বড় ধরনের সংঘাত তৈরি হয়েছিল।
বর্তমানে ফ্রান্সে বসবাসকারী পাভেল দুরভের বিরুদ্ধে অ্যাপটিতে অপরাধমূলক কনটেন্ট ও বেআইনি কার্যকলাপ নিয়ন্ত্রণ না করার অভিযোগে অন্যান্য বেশ কয়েকটি দেশও তদন্ত চালাচ্ছে।

আরও পড়ুনঃ

https://bengalliberty.com/2026/07/29/pok-crackdown/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury