Usa Flash Flood
Usa Flash Flood

Usa Flash Flood : মার্কিন যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় নিখোঁজ ২০ জন! ভিডিওতে ব্যাপক ধ্বংসের ছবি

Bengal Liberty

প্রকৃতির(Usa Flash Flood)রোষ যেন থামতেই চাইছে না। আসাম, নেপালের ভয়াবহ অবস্থার পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে মর্মান্তিক হরপা বানের দুর্ঘটনার খবর সামনে এসেছে। এখনও অবধি খবর অনুযায়ী, ব্যাপক ধ্বংসযজ্ঞ ও অন্তত ১৫ থেকে ২০ জন নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় প্রশাসন খুব দ্রুততার সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের সমস্ত রকম সহযোগিতা করছে। কিন্তু আবারও পরপর প্রকৃতির রোষের সামনে মানুষ যে নিরুপায়, তা আবারও প্রমাণিত।

Advertisement
Advertisement

ঘটনার বিবরণ(Usa Flash Flood)

দুপুর আড়াইটার দিকে ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন এবং ফ্যান্টম র‍্যাঞ্চ এলাকায় এই আকস্মিক বন্যা আঘাত হানে। মাত্র ৩০ মিনিটের মধ্যে প্রায় ১ ইঞ্চি বৃষ্টিপাত হওয়ায় পাথুরে ও খাড়া ঢাল বেয়ে হুড়মুড় করে পাহাড়ি ঢল নেমে আসে।বন্যায় ব্রাইট অ্যাঞ্জেল ক্রিকের ওপর থাকা প্রায় সব কাঠের সেতু ও পদচারণা সেতু ভেসে গেছে। এ পর্যন্ত ৬২ জন হাইকার বা পর্যটককে নিরাপদে উদ্ধার বা এয়ার-ইভাকুয়েট করা হয়েছে। তবে কলোরাডো নদীর ক্রিস্টাল র‍্যাপিডসের কাছ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বর্তমান পরিস্থিতি ও ভিডিওর হাড়হিম করা দৃশ্য(Usa Flash Flood)

সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, ঘোলা জলের তীব্র স্রোত বড় বড় পাথর, ধ্বংসাবশেষ এবং এমনকি একটি বাংকার হাউসও ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ন্যাশনাল পার্ক সার্ভিস নিখোঁজ হাইকারদের সন্ধান পেতে সাধারণ মানুষের সাহায্য ও তথ্য চেয়ে আবেদন করেছে। পরিস্থিতি কবে স্বাভাবিক পর্যায়ে পৌঁছাবে, তাই নিয়েই শুরু হয়েছে উদ্বেগ। এই বানের জেরে পাশাপাশি সাধারণ মানুষের জীবন আবারও কঠিন পরীক্ষার মধ্যে পড়ল। মানুষের জীবন যতই আধুনিক হোক, যতই প্রযুক্তির দিক দিয়ে মানবজাতি অসম্ভবকে সম্ভব করুক, কিন্তু প্রকৃতির সামনে মানুষ সত্যিই নিরুপায়।

Advertisement
Advertisement

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury