Bengal Liberty:
রাজ্যজুড়ে পরিচ্ছন্নতা ও সুষ্ঠু নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবার কঠোর অবস্থান নিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা করেছেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় যত্রতত্র আবর্জনা, প্লাস্টিক, নির্মাণসামগ্রী, বালি কিংবা পাথর ফেলে রাখলে কড়া জরিমানা করা হবে। প্রয়োজনে আইন অনুযায়ী আরও কঠোর আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

Agnimitra Pal
আরও খবর
পুরমন্ত্রীর মতে, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু প্রশাসনের নয়, প্রতিটি নাগরিকেরও দায়িত্ব। বাড়ি নির্মাণের কাজে ব্যবহৃত বালি, পাথর বা অন্যান্য সামগ্রী রাস্তার ওপর ফেলে রেখে চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না। নির্মাণসামগ্রী রাখতে হলে তা বাড়ির ভেতরে বা নিজস্ব নির্দিষ্ট জায়গার মধ্যেই রাখতে হবে।
Agnimitra Pal
তিনি আরও জানান, অনেকেই জমি কিনে বছরের পর বছর ফেলে রাখেন। ফলে সেখানে আগাছা, জঙ্গল ও আবর্জনার স্তূপ তৈরি হয়, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এমন পরিস্থিতি আর বরদাস্ত করা হবে না; জমির মালিকদেরই নিজ দায়িত্বে জায়গা পরিষ্কার রাখতে হবে।
১ সেপ্টেম্বর থেকে আবর্জনা ও নির্মাণসামগ্রী ফেলার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা

এর পাশাপাশি বেআইনি বালি ও পাথর পাচারের বিরুদ্ধেও কড়া বার্তা দেন মন্ত্রী। রাস্তার ওপর নির্মাণসামগ্রী ফেলে রাখার ফলে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। এই ধরনের অনিয়ম রুখতে প্রশাসন নিয়মিত নজরদারি চালাবে বলে তিনি জানান।
আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর সংশ্লিষ্ট পুরসভা ও প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন এলাকায় অভিযান চালাবেন। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে নির্ধারিত জরিমানা আদায়ের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Agnimitra Pal
পুর ও নগরোন্নয়ন দফতরের এই উদ্যোগের মূল লক্ষ্য শহর ও শহরতলির রাস্তাঘাট আরও পরিষ্কার, নিরাপদ এবং বাসযোগ্য করে তোলা। প্রশাসনের আশা, নাগরিকদের সক্রিয় সহযোগিতায় একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগর পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।

আরও পড়ুনঃ জঙ্গি দমনে নতুন অস্ত্র, রাজ্যে তৈরি হতে চলেছে এটিএস!


