writers building
writers building

Brigade Oath: ব্রিগেডে শপথের আগে নতুন সাজে বিধানসভা! গেরুয়া আবহে ইতিহাসের নতুন অধ্যায়

Bengal Liberty , কলকাতা:

শনিবার ব্রিগেডে শপথ গ্রহণ। সেজে উঠেছে বিধানসভা। পুরোনো সকল রং ভুলে, সকল বিপর্যয় কাটিয়ে নতুন আলোর পথে বিধানসভা। বদলে গেছে অন্দরমহলের আসন, নামের প্লেট। গেরুয়া রঙের আলোর ছটা ছড়িয়ে পড়লো সাদা বাড়ি জুড়ে। দেওয়াল ঝাঁড়পোছ চলছে। ছোট খাটো ভাঙাচোরা মেরামতি চলছে। মহাকরণ সম্পূর্ণ ভাবে আগের অবস্থায় আসার আগে শতাব্দী প্রাচীন এই বিধানসভাতেই বসবেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। Brigade Oath

Brigade Oath
Brigade Oath

ফিরে দেখা কিছু পুরোনো স্মৃতি Brigade Oath

সময়ের ইতিহাস এই ইমারতের আনাচে কানাচে। বহু উত্থান পতনের নিরব সাক্ষী। প্রথম কংগ্রেসী শাসন, তারপর দুটি যুক্ত ফ্রন্ট সরকার। বামফ্রন্টের ৩৪ বছরের শাসন। মাসুল সমীকরণ নীতি উঠে যাওয়ার পর এই ইমারতে নতুন শিল্পনীতি নিয়ে এসেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসন। সেই পশ্চিমবঙ্গ বিধানসভা সেজে উঠছে নতুন করে। বিভিন্ন জায়গায় চলছে বছরভর জমে থাকা পুরোনো ধুলো ঝাড়পোছ কাজ।

Brigade Oath
Brigade Oath

মহাকরণ ঠিক মতো তৈরির আগে বিধানসভাতেই বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বিধানসভায় তাঁর নতুন সচিবালয় থেকে রাজ্য প্রশাসনের দায়িত্বভার গ্রহণ করবেন। সে ক্ষেত্রে বিধানসভার অ্যানক্স বিল্ডিংকে মুখ্যমন্ত্রীর নতুন সচিবালয় করার কথা ভাবা হয়েছে। মনে করা হচ্ছে আগামী সোমবার থেকে বিধানসভায় বসেই নতুন মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসন পরিচালনার কাজ শুরু করতে পারেন। মহাকরণ পুরো তৈরি হয়ে গেলে তারপর সেখান থেকেই সরকার চলবে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury