WBTC Old buses extension
WBTC Old buses extension

রাজ্যে ১৫ বছরের বেশি বয়সি বাসের মেয়াদ বৃদ্ধি, (WBTC Old buses extension) বড় ঘোষণা পরিবহণ দফতরের

Bengal liberty Desk, ২৫ ডিসেম্বর, কলকাতা: শর্ত মেনে চলবে ১৫ বছরের বেশি বয়সি বাস। এ ক্ষেত্রে প্রতিটি গাড়িকে প্রতি ছয় মাস অন্তর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। তবে এসব শর্ত শুধুমাত্র যাত্রী পরিবহণকারী গাড়ির জন্য প্রযোজ্য, ব্যাটারিচালিত গাড়ির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না (WBTC Old buses extension)।

নতুন বিধিমালা অনুযায়ী, যানের বয়স ১৫ বছরের কম হলে তা রাজ্যের যে কোনও জেলা থেকে যে কোনও জেলায় বিক্রি করা যাবে। ১৫ বছরের বেশি বয়সি গাড়ি কলকাতা ছাড়া অন্য জেলা থেকে বিক্রি করা সম্ভব হবে। কলকাতায় চলার ক্ষেত্রে অবশ্য স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। যাত্রী বা পণ্য পরিবহন করে না এমন যান, যেমন ট্রাক্টর বা নির্মাণের গাড়ি, বিক্রির ক্ষেত্রে শর্ত নেই, তবে বিএস-৪ ক্যাটাগরির না হলে সেগুলো কলকাতায় আনা যাবে না (WBTC Old buses extension)।

WBTC Old buses extension
WBTC Old buses extension

পরিবহণ দফতর (WBTC Old buses extension) সূত্রে আরও খবর, এবার থেকে রাজ্যের যে কোনও জেলার গাড়ি অন্য জেলার মধ্যে বিক্রি করা যাবে। তবে কলকাতার বিশেষ কিছু রুট যেমন এসপ্ল্যানেড, হাওড়া স্টেশন ও রবীন্দ্র সেতু থেকে ছাড়ে বা সেখানে গন্তব্য এই রুটে নতুন বাস চালানোর অনুমতি আপাতত দেওয়া হবে না। নতুন সিদ্ধান্তটি আসে পরিবেশ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে।

পূর্বে ১৫ বছরের পুরোনো বাসের পারমিট নবীকরণ বন্ধ করা হয়েছিল, যার জেরে বহু গাড়ি বাতিল হয়ে যাচ্ছিল। বেসরকারি বাস মালিকরা হাই কোর্টে গিয়ে বাসের বয়সের পরিবর্তে স্বাস্থ্য ও দূষণ নিরীক্ষার ভিত্তিতে মেয়াদ বৃদ্ধি চেয়ে আবেদন করেছিলেন। আর তারপরই বিচারপতি রাই চট্টোপাধ্যায় মামলার বিচার করে স্বাস্থ্য এবং দূষণ মাত্রা যাচাইয়ের পর বাসের মেয়াদ আরও দু’বছরের জন্য বাড়ানোর নির্দেশ দেন (WBTC Old buses extension)।

[embedyt] https://www.youtube.com/watch?v=QqrPdasYNAM[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury