Karnataka Bus Accident
Bengal Liberty Desk, ২৫ ডিসেম্বর, কর্নাটক: মধ্যরাতে কর্নাটকের চিত্রদুর্গায় মর্মান্তিক পথদুর্ঘটনা (Accident)। যাত্রীবাহী একটি বাস (Bus) ও একটি ট্রাকের (Truck) মুখোমুখি সংঘর্ষের জেরে বাসে আগুন ধরে যায় (Karnataka Bus Accident)। ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। আহত হয়েছেন বহু যাত্রী। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী (Fire brigade। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
ঘটনার বৃত্তান্ত
গতকাল, বুধবার বেঙ্গালুরু (Bangaluru) থেকে শিবমোগার উদ্দেশ্যে রওনা হয়েছিল বাসটি। রাত প্রায় ২টা ৩০ মিনিট নাগাদ কর্নাটকের চিত্রদুর্গা জেলার ৪৮ নম্বর জাতীয় সড়কে পৌঁছতেই উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরই বাসটিতে আগুন ধরে যায় (Karnataka Bus Accident)।

বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং প্রাথমিক উদ্ধারকার্যে সাহায্য করেন। পরে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুলিশ সূত্রে খবর, বাসটিতে মোট ৩২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন বলে জানা গিয়েছে (Karnataka Bus Accident)।
ঘটনা প্রসঙ্গে ইন্সপেক্টর জেনারেল রবিকান্ত গৌড়া জানান, প্রথমে ট্রাকটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ট্রাকের ধাক্কায় বাসের জ্বালানি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হওয়াতেই আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় ট্রাকচালকেরও মৃত্যু হয়েছে (Karnataka Bus Accident)।
এদিকে, বুধবার রাতেই তামিলনাড়ুতেও পৃথক একটি বাস দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। কর্নাটকের দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদির শোকবার্তা
কর্নাটকের দুর্ঘটনায় শোকপ্রকাশ করে নিজের এক্স হ্যান্ডলে মোদি (PM Narendra Modi) লেখেন, ‘কর্নাটকের এই দুর্ঘটনা হৃদয়বিদারক। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’ মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে (Karnataka Bus Accident)।

