municipality notice
municipality notice

municipality notice: বেআইনি দখলদারি বরদাস্ত নয়! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিচের পুলিশি ছাউনি ভাঙার নির্দেশ দিল পুরসভা

Bengal Liberty , Tulika Roy:

পথ যাত্রীদের ফুটপাত দখল করে পুলিশি ছাউনি? চলবে না। পুরসভার তরফ থেকে নির্দেশ, অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের পুলিশি ছাউনি ভাঙতে হবে।

কোনও বেআইনি নির্মাণ, জবরদখল বরদাস্ত নয়। এই মর্মে ১৮ মে কলকাতা পুরসভার তরফ থেকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বাড়ির বেআইনি নির্মাণ ভাঙতে হবে। আগামী সাতদিনের মধ্যে যদি এই বেআইনি নির্মাণ না ভাঙা হয় তাহলে পুরসভা নিজে দায়িত্ব নিয়ে ভেঙে দেবে। (municipality notice)

municipality notice
municipality notice

পুরসভার নির্দেশ

১২১ নম্বর কালীঘাট রোড। এই বাড়িতেই থাকেন মাঝে মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে তাঁর নিরাপত্তার জন্য বাড়ির নিচে পুলিশ মোতায়েন থাকত। আর সেই পুলিশদের জন্যই সিমেন্টের থাম করে ছাউনি করা হয়েছিল। তাও আবার ফুটপাতের ওপর। সেটাই এবার ভেঙে দিতে হবে।

গেরুয়া শিবিরের সাফ কথা, নেতা হোক কিংবা মন্ত্রী কিংবা কোনও সাংসদ কারোর জন্যই আলাদা কোনও নিয়ম নয়। সবার জন্য একই নিয়ম। মানুষের অসুবিধা করে কিছু করা যাবে না।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury