Nirmal Ghosh : নির্মল ঘোষের আট দিনের হেফাজত শেষ, শনিবার ফের ব্যারাকপুর আদালতে শুনানি

Bengal Liberty: 

পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের লটারি প্রতারণা মামলায় আট দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। শনিবার তাঁকে ফের ব্যারাকপুর আদালতে তোলা হবে। আরজি করের ‘অভয়া’ কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হওয়ার পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়(Nirmala Ghosh)। তার মধ্যে লটারি প্রতারণা মামলায় আদালত আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল।

Advertisement
Advertisement

অভিযোগের ভিত্তিতে তদন্ত(Nirmal Ghosh )

 

অভয়ার মৃত্যুর পর তাঁর দেহ দ্রুত দাহ করে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল নির্মল ঘোষের বিরুদ্ধে। অভয়ার বাবা পানিহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে দাবি করা হয়, পরিবারের অনুমতি ছাড়াই দেহ দাহ করা হয়েছিল এবং প্রমাণ নষ্ট করতেই তড়িঘড়ি দেহ সৎকার করা হয়। এই অভিযোগের ভিত্তিতে নতুন করে তদন্ত শুরু করে পুলিশ। পরবর্তীতে পুরী থেকে নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়।

 

আদালতে সাওয়াল (Nirmal Ghosh)

 

১৪ আগস্ট তাঁকে আদালতে তোলা হলে অভয়া কাণ্ডের মামলায় জামিন পান নির্মল ঘোষ। তাঁর আইনজীবী আদালতে জানান, নির্মল ঘোষের বয়স ৭৮ বছর এবং তিনি বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন। সেই কারণে তাঁকে হেফাজতে রাখার বিষয়টি বিবেচনা করার আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত অভয়া কাণ্ডের মামলায় জামিন দিলেও লটারি প্রতারণা মামলায় আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পাশাপাশি, হেফাজতে থাকাকালীন তাঁর চিকিৎসা সংক্রান্ত বিষয়েও নজর রাখার নির্দেশ দেওয়া হয়।

Nirmal Ghosh
Nirmal Ghosh

পুলিশ সূত্রে খবর, খরদার একটি জেলে নির্মল ঘোষকে পৃথক লকআপে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারির পাশাপাশি লকআপের বাইরে নিরাপত্তারক্ষীও মোতায়েন রয়েছেন।তিনি বলেছেন, সরকার বদলেছে তাই বিরোধীদের সঙ্গে এমন আচরণ।একাধিক অভিযোগ সামনে আসায় তিনি উদ্বিগ্ন বলে পুলিশ সূত্রে খবর।

 

Nirmal Ghosh 

 

উল্লেখ্য, অভয়ার মৃত্যুবার্ষিকীর এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্যারাকপুর কমিশনারেটকে তদন্তের ফাইল নতুন করে খোলার নির্দেশ দিয়েছিলেন। এরপর অভয়ার বাবা শেখর রঞ্জন লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত এগিয়ে নিয়ে নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়। এবার লটারি প্রতারণা মামলায় হেফাজতের মেয়াদ শেষে শনিবার আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই নজর রাজনৈতিক ও আইনজীবী মহলের।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ মালদহ মেডিক্যালে রোগীর বেডের পাশেই ইঁদুর ধরার কল, স্বীকারোক্তি স্বাস্থ্যমন্ত্রীর!

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury