Bengal Liberty, Kolkata:
প্রচারের একেবারে শেষলগ্নে দক্ষিণ কলকাতাকে কেন্দ্র করেই জোরদার প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় tmc rally। বিধানসভা নির্বাচনের আগে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ভোটারদের কাছে পৌঁছতে সোমবার একদিনে টানা তিনটি মহামিছিলের কর্মসূচি নেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।

টানা রোড শো মুখ্যমন্ত্রীর tmc rally
সকালের প্রথম পদযাত্রা শুরু হয় দক্ষিণ কলকাতার সুকান্ত সেতু থেকে। সেখান থেকে মিছিল এগিয়ে যায় ঢাকুরিয়ার দিকে, শেষ হয় ঢাকুরিয়া ব্রিজ সংলগ্ন এলাকায়। পথজুড়ে দলীয় কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে অনেক সাধারণ মানুষও মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান। মিছিল চলাকালীন বারবার গাড়ি থামিয়ে মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে।
এরপর দ্বিতীয় মহামিছিলের সূচনা হয় গোলপার্ক এলাকা থেকে। সেখান থেকে মিছিল গড়ায় দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা গড়িয়াহাট রোড পর্যন্ত। এই পথেও ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। তৃণমূল কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
আরও খবর
দিনের তৃতীয় এবং শেষ পদযাত্রাটি হওয়ার কথা হাজরা কলেজ থেকে গোপালনগর মোড় পর্যন্ত। বিকেলের দিকে এই মিছিল ঘিরেও বড় জমায়েতের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
কর্মসূচি দ্রুত সম্পন্ন করতে স্কুটারে যাত্রা মুখ্যমন্ত্রীর
প্রচারের সময় প্রায় শেষ হয়ে আসায় এদিন একাধিক কর্মসূচি দ্রুত সম্পন্ন করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সময় বাঁচাতে কিছুটা পথ স্কুটারেও যাত্রা করেন তিনি। শেষ মুহূর্তে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতেই এই ধারাবাহিক পদযাত্রার আয়োজন বলে মনে করছে রাজনৈতিক মহল।
দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে কেন্দ্র করে এই মহামিছিলগুলি যে নির্বাচনের আগে রাজনৈতিক বার্তা দেওয়ার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ, সে কথাও মনে করিয়ে দিচ্ছেন পর্যবেক্ষকরা।


