Bengal Liberty: কলকাতার আলিপুর মিউজিয়ামে আজ সন্ধ্যায় বসতে চলেছে তারকার মেলা। বহু প্রতীক্ষিত বাঙালি ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর গ্র্যান্ড ট্রেলার লঞ্চ হতে চলেছে আজ, রবিবার (২ আগস্ট ২০২৬) ঠিক সন্ধ্যা ৬টা থেকে। কিংবদন্তি বিপ্লবী অনন্ত সিংয়ের বর্ণময় জীবন ও আদর্শের ছায়ায় তৈরি এই শক্তিশালী ছবিটির ট্রেলার উন্মোচন-এর মাধ্যমেই এক ঐতিহাসিক সন্ধ্যার সাক্ষী থাকতে চলেছে তিলোত্তমা।

কারা যুক্ত এই ছবির সঙ্গে? (Trailer Launch)
বিপ্লবী অনন্ত সিংয়ের জীবনকাহিনি নিয়ে তৈরি এই ছবিটির পরিচালনা করেছেন পথিকৃৎ বসু (Pathikrrit Basu)। পাশাপাশি, ছবিটির প্রযোজনা করেছে নামী প্রযোজনা সংস্থা ‘নন্দী মুভিজ’ (Nandy Movies) ও ‘জিৎস ফিল্মওয়ার্কস’ (Jeetz Filmworks)।

কোথায় ও কখন অনুষ্ঠান? (Trailer Launch)
আজ রবিবার, ২ আগস্ট ২০২৬ সন্ধ্যা ৬টা থেকে আলিপুর মিউজিয়াম চত্বরে শুরু হবে এই বিশেষ অনুষ্ঠান। ছবির কলাকুশলী থেকে শুরু করে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এই ইভেন্ট ঘিরে ইতিমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে।
আরও খবর
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/08/02/nainital-girls-teach-lesson/


