Trinamool Congress: আয়-বহির্ভূত সম্পত্তি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের বাড়িতে তদন্ত কমিশন

Bengal Liberty:

পালা বদলের পর থেকে একের পর এক তৃণমূল নেতা, মন্ত্রী থেকে শুরু করে হেভিওয়েটদের বিরুদ্ধে দুর্নীতি-সহ নানা অভিযোগ সামনে এসেছে। সেই তালিকা যত দিন যাচ্ছে, ততই দীর্ঘ হচ্ছে। এবার সেই তালিকায় নাম জড়াল কলকাতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার অলকানন্দা দাসের। আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগ খতিয়ে দেখতে শনিবার বেলেঘাটায় তাঁর বাড়িতে অভিযান চালাল বিশেষ তদন্ত কমিশন।

Advertisement
Advertisement

বাড়িতে তদন্তকারী হামলা (Trinamool Congress)

 

সূত্রের খবর, শনিবার দুপুরে তদন্ত কমিশনের তিন সদস্যের একটি দল ৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলারের বেলেঘাটার বাড়িতে পৌঁছয়। সেখানে বেশ কিছু নথিপত্র সম্পর্কে তথ্য চাওয়া হয় বলে জানা গিয়েছে। মূলত বাড়িটির সম্পত্তি সংক্রান্ত নথি এবং তার উৎস সম্পর্কে তথ্য সংগ্রহ করেন তদন্তকারীরা।

অভিযোগ, বেলেঘাটার ওই বাড়ি সংক্রান্ত প্রয়োজনীয় নথি কলকাতা পুরসভার কাছে নেই। এমনকী বাড়িটির সম্পত্তি কর সংক্রান্ত তথ্য নিয়েও প্রশ্ন রয়েছে। সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই কমিশনের এই অভিযান বলে সূত্রের দাবি।

Trinamool Congress
Trinamool Congress

দুর্নীতির অর্থেই সম্পত্তি? (Trinamool Congress)

 

আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগের পাশাপাশি সম্পত্তিটির উৎস কী, এর সঙ্গে কোনও ধরনের দুর্নীতির যোগ রয়েছে কি না এবং দুর্নীতির অর্থ ব্যবহার করে ওই সম্পত্তি তৈরি বা কেনা হয়েছিল কি না—এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে তদন্ত কমিশন।

আদালতের নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারক বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এই তদন্ত কমিশন গঠিত হয়েছে। এর আগে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের মালিকানাধীন বলে দাবি করা টালিগঞ্জ সার্কুলার রোডের দু’টি কারখানাতেও অভিযান চালিয়েছিল কমিশন। এবার প্রাক্তন কাউন্সিলারের বাড়িতে তদন্তের ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ পাকিস্তান সরকারকে তুলোধোনা কিংবদন্তী ব্রায়ান লারার!

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury