Weather Alert
Weather Alert

Weather Alert : মে-তেই মেজাজ বদল আবহাওয়ার! ঘূর্ণাবর্তে কাঁপছে গোটা বাংলা, ঝড়-বৃষ্টিতে জারি সতর্কতা

Bengal Liberty, ৬ মে :

মে মাসের শুরুতেই যেন ভোল পাল্টেছে বাংলার আবহাওয়া (Weather Alert)। গরমের দাপট ভুলিয়ে দিয়ে একের পর এক ঘূর্ণাবর্ত আর নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যজুড়ে তৈরি হয়েছে অস্থির পরিস্থিতি। রোজই কোথাও না কোথাও ঝড়-বৃষ্টি, বজ্রপাত। সব মিলিয়ে প্রকৃতি এখন বেশ নাটকীয় মেজাজে। আপাতত স্বস্তির খবর, তাপপ্রবাহ বা লু-এর কোনও আশঙ্কা নেই। তবে স্বস্তির সঙ্গে সতর্কতাও জরুরি, কারণ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সমুদ্রেও অশান্ত পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে (Weather Alert)।

Weather Alert
Weather Alert

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)

দক্ষিণবঙ্গে আজকের দিনটা বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এই জেলাগুলিতে দমকা হাওয়া সহ প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর ঝোড়ো হাওয়া ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে বইতে পারে, যার সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে।

আবহাওয়ার এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত, যা বর্তমানে দক্ষিণ মধ্যপ্রদেশ অঞ্চলে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর সঙ্গে যুক্ত হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা, যা বিহার পর্যন্ত বিস্তৃত হয়ে ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের ওপর দিয়ে যাচ্ছে। এই জোড়া প্রভাবই দক্ষিণবঙ্গের আবহাওয়াকে করে তুলেছে অস্থির।

Weather Update
Weather Update

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)

উত্তরবঙ্গেও পরিস্থিতি কমবেশি একই রকম। আজ কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে। কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ দক্ষিণবঙ্গের পাশাপশি উত্তরবঙ্গের আকাশও থাকবে মেঘলা ও অস্থির। পাহাড় থেকে সমতল, সব জায়গাতেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন :

Santanu Sinha Biswas: ইডির নজরে লালবাজারের বড় কর্তা ! ডিসিপি শান্তনুর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস, দেশ ছাড়ার আশঙ্কায় কড়া পদক্ষেপ

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury