Weather Alert
Weather Alert

Weather Alert : গরমে নাজেহাল বঙ্গবাসীর জন্য স্বস্তির খবর! কোথায় কোথায় কালবৈশাখীর সম্ভাবনা?

Bengal Liberty, ২০ মে :

ভোরের পর থেকেই রোদের তেজ, তার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি, সব মিলিয়ে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর (Weather Alert)। দক্ষিণবঙ্গের বহু জেলায় দিনের শুরুতেই ঘাম ঝরানো গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। মাঝে কোথাও কোথাও কালবৈশাখী ও বৃষ্টি হলেও সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। কয়েক ঘণ্টা পরই আবার চেনা গরম ফিরে আসছে। অন্যদিকে উত্তরবঙ্গে একাধিক জেলায় টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে আবহাওয়ার আমূল পরিবর্তন দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আজ বুধবার রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কোথায় জারি হয়েছে সতর্কতা, আর কোথায় বাড়বে গরম? পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Alert)।

Weather Alert
Weather Alert

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান ও নদীয়া জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়াও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগণাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমের অস্বস্তি পুরোপুরি কাটছে না। পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের মতে, দিনের তাপমাত্রার সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম আরও বাড়বে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকার ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকার কারণে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রঝড় ও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

Weather Alert
Weather Alert

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)

উত্তরবঙ্গে আজও বৃষ্টির দাপট বজায় থাকার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দফতর। পাহাড় ও ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় মেঘলা আকাশ এবং দফায় দফায় বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা জায়গা, গাছের নিচে বা জলাশয়ের ধারে না থাকার আবেদন জানিয়েছে প্রশাসন।

আরও পড়ুন :

Sayan Majhi attack news: তারকেশ্বরে বিজেপি সভাপতিকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury