Weather Alert
Weather Alert

weather Alert : অস্বস্তিকর গরমের মধ্যেই স্বস্তির বার্তা, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, আজ থেকেই শুরু বৃষ্টি?

Bengal Liberty, ২৫ এপ্রিল :

তীব্র গরমে হাঁসফাঁস করা বাংলায় অবশেষে স্বস্তির ইঙ্গিত (weather Alert)। বৈশাখের দাবদাহে যখন নাজেহাল সাধারণ মানুষ, ঠিক তখনই আবহাওয়া দফতর জানাচ্ছে-আজ থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি শুরু হতে পারে। এর জেরে তাপমাত্রা কিছুটা কমবে এবং গরমের অস্বস্তি থেকে মিলতে পারে সাময়িক রেহাই। একই সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বজায় থাকবে, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসতে পারে (weather Alert)।

Weather Alert
Weather Alert

দক্ষিণবঙ্গের আবহাওয়া (weather Alert)

দক্ষিণবঙ্গে আজ আকাশ থাকবে আংশিক মেঘলা। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ একাধিক জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৮ ডিগ্রির কাছাকাছি। আবহাওয়ার এই পরিবর্তনের মূল কারণ একটি সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা, যা পূর্ব উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। এর সঙ্গে যুক্ত হয়েছে বায়ুমণ্ডলের উচ্চস্তরের ঘূর্ণাবর্ত, ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

এর প্রভাবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং নদিয়ার কিছু অংশে বজ্রপাত-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও উত্তর ২৪ পরগনায় হাওয়ার গতি কিছুটা কম হলেও, গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না। বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিস্তৃত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝড়ের গতিও বাড়তে পারে ঘণ্টায় ৫০-৬০ কিমি পর্যন্ত।

Weather Alert
Weather Alert

উত্তরবঙ্গের আবহাওয়া (weather Alert)

উত্তরবঙ্গে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে ঝড়-বৃষ্টির প্রভাব। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের অধিকাংশ জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুর-সহ একাধিক জেলায় ঝোড়ো হাওয়া ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে বইতে পারে, সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে। রবিবার উত্তরবঙ্গজুড়ে বৃষ্টির দাপট আরও বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের বেগও বজায় থাকবে, যা কিছু ক্ষেত্রে বিপজ্জনক রূপ নিতে পারে।

সোমবার থেকে বৃষ্টির ধারাবাহিকতা অব্যাহত থাকবে, বিশেষ করে পাহাড়ি জেলাগুলিতে। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন :

Re-election: প্রথম দফার ভোটে অশান্তি! ৬টি বিধানসভার ৬২টি বুথে পুনর্নির্বাচন, ঘোষণা নির্বাচন কমিশনের

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury