Weather Alert
Weather Alert

Weather Update : বৃষ্টি কমার ইঙ্গিত, বাড়ছে গরম, তবুও বাংলায় ঝড় বৃষ্টির সতর্কতা

Bengal Liberty, ১ এপ্রিল :

এপ্রিলের শুরুতেই আবহাওয়ার খামখেয়ালিপনা ধরা পড়তে শুরু করেছে বাংলায় (Weather Update)। একদিকে ধীরে ধীরে কমছে বৃষ্টির পরিমাণ, অন্যদিকে বাড়তে শুরু করেছে তাপমাত্রা, ফলে গরমের আগমনী বার্তা মিলছে রাজ্যজুড়ে। তবে এই বদলের মাঝেই পুরোপুরি স্বস্তি নেই, কারণ ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতার প্রভাবে এখনও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা (Weather Update) রয়েছে জেলায়। ফলে দিনের তাপমাত্রা বাড়লেও, মাঝেমধ্যে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Weather Update
Weather Update

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update)

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আজ, বুধবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, নদিয়া, বাঁকুড়া এবং পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়াও বইতে পারে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

আবহাওয়াবিদদের মতে, উত্তর প্রদেশ থেকে উত্তর-পূর্ব ভারতের দিকে বিস্তৃত একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই পরিস্থিতি বেশিদিন স্থায়ী হবে না। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া ফিরে আসবে এবং ৪ এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। এরই মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে, ফলে গরমের অনুভূতি বাড়বে।

Weather Update
Weather Update

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Update)

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আজ আবহাওয়া অস্থির। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে।

এই কারণে উত্তরবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে এখানেও বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে এবং অধিকাংশ জায়গায় শুষ্ক আবহাওয়া ফিরে আসবে। যদিও পাহাড়ি অঞ্চলে এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী ৫ এপ্রিল থেকে আবার দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি-পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।

আরও পড়ুন :

West Bengal Weather Today: দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, উত্তরে ভারী বৃষ্টির ভ্রুকুটি! আজ কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন…

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury