Weather Alert
Weather Alert

West Bengal Weather Today: রবিতেও ঝড়-বৃষ্টি অব্যাহত, উত্তর–দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি! কেমন খাকবে আবহাওয়া? জেনে নিন…

Bengal Liberty Desk, ২৯ মার্চ, কলকাতা: রবিতেও ঝড়-বৃষ্টি অব্যহত রাজ্যে। হলুদ সতর্কতা জারি আজও বাংলার একাধিক জেলায়। আজ, রবিবার সারাদিন কমবেশি দুর্যোগের আশঙ্কা থাকছে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে (West Bengal Weather Today 29 March)।

কলকাতার ও দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today 29 March)-

কলকাতায় আজ আকাশ প্রধানত আংশিক মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪° সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দক্ষিণবঙ্গের দু-একটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে।

দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে, সঙ্গে ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামীকাল, সোমবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আরও পড়ুন (West Bengal Weather Today 29 March)-

Kolkata Weather Alert: রাতেই ঝড়-বৃষ্টিতে অচল কলকাতা! ৭০-৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, ৬ জেলায় জারি লাল সতর্কতা!

Weather Update: রাজ্যজুড়ে বইবে দমকা হাওয়া, চলবে ব্যাপক ঝড়-বৃষ্টি আজ থেকে ! পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া দফতর

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal Weather Today 29 March)-

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে দুর্যোগের ভ্রুকুটি বেশি। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর হাওয়া অফিস। যেখানে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী দুদিন উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে, যেখানে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury