Asmita Dey Commonwealth Games
Asmita Dey Commonwealth Games

Asmita Dey Commonwealth Games: কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক স্বর্ণজয়ী অস্মিতা দে-কে সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী

Bengal Liberty: কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতে ইতিহাস গড়া ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা দে-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এদিন অস্মিতা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সেই সময় উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায় এবং প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। অস্মিতাকে ফুল ও উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।

Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রী বলেন, অস্মিতা দের এই ঐতিহাসিক সাফল্য শুধু ত্রিপুরার নয়, সমগ্র দেশের জন্য গর্বের বিষয়। তাঁর কঠোর পরিশ্রম, নিষ্ঠা, অধ্যবসায় এবং অদম্য মানসিক শক্তি দেশের লক্ষ লক্ষ তরুণ ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের প্রথম স্বর্ণপদক জয় করে অস্মিতা দে দেশের ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। তাঁর এই অসাধারণ কৃতিত্ব ত্রিপুরার পাশাপাশি গোটা দেশকে গর্বিত করেছে।

Advertisement
Advertisement

তিনি অস্মিতা দের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, দেশের প্রত্যাশা ও ভালোবাসা নিয়ে তিনি যেন আন্তর্জাতিক মঞ্চে আরও সাফল্য অর্জন করেন এবং ভবিষ্যতেও এভাবেই দেশ ও রাজ্যের নাম উজ্জ্বল করে চলেন।

আরও পড়ুনঃ

https://bengalliberty.com/2026/08/05/meta-apology-pm-post/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury