Bengal Liberty : ইউপিএ ও ইউপিএ ২ সরকারের তুলনায় মোদি সরকারের আমলে কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা অনেকটা কমলেও বেশ কিছু ঘটনা মাঝেমধ্যে ঘটেই চলেছে। বুধবার কুলগামে জঙ্গিরা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের উপর গুলি চালায়। এই ঘটনায় বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী নিহত ও আহত হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে চলতি বছরের ১২ অক্টোবর পুঞ্চের কৃষ্ণা ঘাঁটি এলাকায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময়, এক কমান্ডারসহ লস্কর-ই-তৈবার (এলইটি) চার জঙ্গি একটি আইইডি/ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত হয়েছে। তার আগে ২০২৫ সালের ২২ এপ্রিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ, লস্কর-ই-তৈবার একটি প্রক্সি সংগঠন) পহেলগাঁওয়ের বইসরন উপত্যকায় নির্বিচারে গুলিবর্ষণ করে ২৬ জনকে (২৫ জন পর্যটক এবং স্থানীয় এক মুসলিম পনি চালক) হত্যা করে এবং আরও ২০ জনকে আহত করে। এই ঘটনাটি সীমান্তজুড়ে বড় ধরনের উত্তেজনার সৃষ্টি করে, যার জেরে ‘অপারেশন সিঁদুর’-এর মতো পদক্ষেপ নেওয়া হয়। তার আগে ২০২৪ সালে ৪ নভেম্বর শ্রীনগরের লালচকে গ্রেনেড হামলা চালায় লস্কর জঙ্গিরা।
সেই ঘটনার জেরে আহত হন ১২ জন। তার আগে কাঠুয়ায় ৯ জুলাই সেনা কনভয়ে হামলার ঘটনায় মৃত্যু হয় পাঁচজনের। তার আগে ২০২৩ সালের ৫ মে রাজউরি সেক্টরে আইইডি বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় ৫ জনের। সেই বছরেই এপ্রিল মাসে পুঞ্চে সেনা কনভয়ে হামলার ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। ২০২২ সালের ১ জানুয়ারি রাজউরিতে সাধারণ মানুষের উপর হামলার ঘটনায় ৪ জন নিহত হন। ২০২২ সালের ১১ আগস্ট রাজউরিতে আত্মঘাতী জঙ্গি হামলায় ৫ জন নিহত হয়। ২০২১ সালে পুলিশের গাড়িতে হামলা চালায় জইশ-ই-মহম্মদের সদস্যরা। সেই হামলার ঘটনায় ৩ জন নিহত হন। কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রকের সদর্থক ও কঠোর পদক্ষেপের জেরে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তাই বিগত ইউপিএ ও ইউপিএ ২ সরকারের আমলের তুলনায় নরেন্দ্র মোদি সরকারের সময়কালে জঙ্গি হামলার ঘটনা অনেকটাই কমেছে। যা প্রশংসার দাবি রাখে।


