Mann Ki Baat 11 years celebration
Mann Ki Baat 11 years celebration

Mann Ki Baat 11 years celebration: সাফল্যের ১১ বছর: আজ ‘মন কি বাত’ অনুষ্ঠানে ফের দেশবাসীর মুখোমুখি প্রধানমন্ত্রী মোদি

Bengal Liberty, ৩১ মে: দেখতে দেখতে ১১ বছর পূর্ণ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত জনপ্রিয় মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’। ২০১৪ সালের ৩ অক্টোবর, বিজয়া দশমী তিথিতে এই অনুষ্ঠানের পথচলা শুরু হয়েছিল। আজ, ৩১ মে রবিবার সকাল ১১টায় আকাশবাণী, দূরদর্শন এবং প্রধানমন্ত্রীর সরকারি সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলির মাধ্যমে দেশবাসী আবারও শুনতে পাবেন এই বিশেষ অনুষ্ঠান।

সামাজিক ও সাংস্কৃতিক রূপান্তরের এক অনন্য প্রতীক (Mann Ki Baat 11 years celebration)

১১ বছরের এই দীর্ঘ সফরে ‘মন কি বাত’ আর শুধুমাত্র একটি রেডিও অনুষ্ঠান নয়; এটি দেশের সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। সম্প্রতি অনুষ্ঠানটি ১২৬তম পর্বে পৌঁছেছে। এই মঞ্চের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষের অনুপ্রেরণামূলক জীবনকাহিনি, উদ্যোগ এবং সাফল্যের গল্প তুলে ধরেন। স্বাস্থ্য সচেতনতা, জল সংরক্ষণ, স্বচ্ছতা অভিযান, নারী ক্ষমতায়ন এবং ‘ভোকাল ফর লোকাল’-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই অনুষ্ঠানের মাধ্যমে ব্যাপক জনসম্পৃক্ততা লাভ করেছে।

Mann Ki Baat 11 years celebration
Mann Ki Baat 11 years celebration

নেতা ও জনতার সরাসরি মেলবন্ধন (Mann Ki Baat 11 years celebration)

এই অনুষ্ঠানের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে দেশের প্রধানমন্ত্রীর সরাসরি যোগাযোগের একটি সেতুবন্ধন গড়ে উঠেছে। সরকারি নীতি ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি জাতীয় ঐক্য ও অংশগ্রহণমূলক গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে ‘মন কি বাত’ একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

১৩৪তম পর্বে নতুন বার্তা (Mann Ki Baat 11 years celebration)

আজকের অনুষ্ঠানটি হতে চলেছে ‘মন কি বাত’-এর ১৩৪তম পর্ব। এই দীর্ঘ সফরে প্রধানমন্ত্রী প্রতি মাসের শেষ রবিবারে দেশবাসীর সামনে হাজির হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর মতামত ও ভাবনা ভাগ করে নিয়েছেন।এই পর্বটিকে আরও আকর্ষণীয় ও জনমুখী করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ-বিদেশের সাধারণ মানুষকে তাঁদের সুচিন্তিত চিন্তাভাবনা ও পরামর্শ ‘মন কি বাতে’ জানানোর বিশেষ আহ্বান জানিয়েছেন।

Advertisement
Advertisement

সাধারণ মানুষও MyGov পোর্টাল বা টোল-ফ্রি নম্বরে কল করে তাঁদের মতামত, পরামর্শ ও অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পান।

আজকের এই বিশেষ পর্বে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে কী বার্তা দেন, সেদিকেই নজর রয়েছে গোটা দেশের।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury