Bengal Liberty: শর্তসাপেক্ষে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিনের মেয়াদ বাড়াল কলকাতা হাই কোর্ট। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত জামিনের মেয়াদ বহাল রাখল আদালত। আদালতের নির্দেশ দেওয়ার সময় সেখানেই ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখেই কংগ্রেস লড়াই করবে বলে জানিয়েছেন তিনি।
এদিন মিলন প্রধানের হয়ে হাই কোর্টে সওয়াল করেন আইনজীবী অজিতেশ পাণ্ডে ও জুবের রউফ। এদিন আদালত মিলন জামিনের মেয়াদ বাড়িয়ে দেয়।
কালীঘাট তৃণমূলের তরফে সঞ্চিতা দে প্রধান মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ার পর কংগ্রেসকে সমর্থন করে মমতা তৃণমূল। তার কয়েক ঘন্টা পর মিলন প্রধানকে গ্রেফতার করে পুলিশ। এরপর গোটা বিষয়টি শীর্ষ আদালত পর্যন্ত গড়ায়। শীর্ষ আদালত হস্তক্ষেপ করতে না চাওয়ায় শেষে মামলাটি হাইকোর্টে যায়। হাইকোর্টের হস্তক্ষেপে শেষ পর্যন্ত মিলনের জামিনের মেয়াদ বাড়ানো হয়।


