Narendra Modi - Gautam Adani
Narendra Modi - Gautam Adani

মোদি-আদানির বিতর্কিত ভিডিও দেখানো যাবে না, নির্দেশ হাইকোর্টের

Bengal Liberty : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঙ্গে জুড়ে শিল্পপতি গৌতম আদানির বিতর্কিত ভিডিও দেখানো যাবে না। সোমবার কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি আর্যক দত্ত আরও জানিয়েছেন, সংশ্লিষ্ট ভিডিয়ো, তার ক্লিপ, রিল এবং মূল ভিডিয়োর সঙ্গে বস্তুগত ভাবে একই সংস্করণ প্রকাশ, আপলোড, শেয়ার বা পুনঃপ্রচার করা যাবে না। বিচারপতির নির্দেশ, সমস্ত সামাজিক মাধ্যম থেকে সংশ্লিষ্ট ভিডিওর অ্যাক্সেস বন্ধ করতে হবে। আগে শেয়ার করা থাকলেও ভিডিও যাতে না দেখা যায়, সেই পদক্ষেপ করতে হবে। এই মামলায় অভিযোগ উঠেছে এক ইউটিউবারের বিরুদ্ধে।

তাকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গৌতম আদানির আপত্তিকর ভিডিও তৈরি করা হয়েছে, এমন অভিযোগ তুলে এদিনই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আদানি শিল্পগোষ্ঠী। এই বিষয়ে তাদের মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি। আদালতে আদানি গোষ্ঠীর তরফে বলা হয়, ভিডিওতে এমন মন্তব্য করা হয়েছে, তাতে আদানি গোষ্ঠীর সুনাম ক্ষুন্ন হয়েছে। তাই এই ভিডিও প্রচারে নিষেধাজ্ঞা ও ক্ষতিপূরণের দাবি জানানো হয় শিল্পসংস্থার তরফ থেকে। সংস্থার তরফ থেকে মানহানির মামলা করা হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।