Nepal Flood: একদিকে মৃতদেহ থেকে সোনা চুরি, অপরদিকে সিলিন্ডার লুট! সংকটময় পরিস্থিতির মুখে নেপাল

Bengal Liberty

নেপাল বন্যার ভয়াবহ দৃশ্যের মাঝে সামনে এল আরেক নৃশংস দৃশ্য (Nepal Flood)। মৃতদেহ থেকে সোনা চুরি করতে ব্যস্ত একদল মানুষরুপী শকুন। নেপালের অমানবিক ভিডিওটি প্রকাশ্যে আসতেই মুহূর্তেই ঝড়ের গতিতে ভাইরাল হয়। ভিডিওতে দেখা গিয়েছে, হড়পা বানে ভেসে এসেছে একটি মেয়ের মৃতদেহ এবং স্থানীয়রা মিলে মেয়েটির গা থেকে সোনা খুলে নিচ্ছে।

.

মৃতদেহ থেকে সোনা চুরি

নেপালের দুর্দশাজনক পরিস্থিতিতে হড়পা বানে মৃত্যু হয়েছে প্রায় ১৭৫ মানুষের। এখনও নিখোঁজ ৭০০ মানুষ। তারমধ্যে ৩০০ জন ভারতীয়। ঠিক এই আবহেই একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।এক যুবক হড়পা বানে ভেসে ওঠা মৃতদেহ উদ্ধারের পরিবর্তে হুড়োহুড়ি পড়ল মৃতের কান থেকে সোনার দুল খুলে নেওয়ার জন্য। জলে ভেসে থাকা দেহটিকে বাঁশের মাধ্যমে তুলে ধরে কান থেকে টেনে ছিঁড়ে নেওয়া হল সোনার কানের দুল। তবে, একটি নিয়েই শান্ত হয়নি। প্রতিটি কানের দুল রীতিমত বলপূর্বক খুলে নেওয়া হয় মৃতদেহ থেকে। পাশাপাশি, আরেকটি কানে দুল আছে কিনা বা শরীরে আর সোনা আছে কিনা তা পরীক্ষা করে নিয়ে আবারও জলে ফেলে দেওয়া হয় দেহটিকে। তাঁকে ভিড় করে দাঁড়িয়ে ছিলেন অনেকে। কিন্তু কেউই তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেননি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সিলিন্ডার চুরি

কলিযুগে মানবিকতা তলানিতে গিয়ে ঠেকেছে। মৃতদেহ উদ্ধার করে সৎকার নয়, বরং শরীরের সোনা কেড়ে নেওয়াই ধর্ম হয়ে দাঁড়িয়েছে। জনবসতি, রাস্তাঘাট ও অন্যান্য অনেকে পরিকাঠামো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এভারেস্টের দেশে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলগুলি। তারই মাঝে প্রকাশ্যে আসল এমন দৃশ্য।

.

শুধু শরীর থেকে সোনা চুরি করেই শান্ত হয়নি। সিলিন্ডার লুটের ভয়াবহ দৃশ্য সামনে এল। নেপালের এমন সর্বনাশের দিনে স্বার্থসিদ্ধিতে নেমেছে একদল মানুষ। নদীতে ভেসে আসা রান্নার গ্যাসে সিলিন্ডার তুলে নিয়ে যাচ্ছে। দৃশ্যগুলো সামনে আসতেই নেটিজেনদের সমালোচনা বেড়েছে। নেপালের এই বিপদের সুযোগে লুট করতে নেমেছে একদল মানুষ। উপর থেকে ভেসে আসা সকল সামগ্রী জড়ো হয়েছে এইসব অঞ্চলে সেখানেই চলছে লুট।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury